ভগৎ সিং নামটি উচ্চারণ করলেই মনে ভেসে ওঠে আপোষহীন বিপ্লবী চেতনা সম্পন্ন এক ব্যক্তিত্বের ছবি। শহিদ ভগৎ সিং। তিনি লিখতে শুরু করেন প্রায় তাঁর যৌবনের প্রারম্ভ থেকেই। পরবর্তী কালে জেলে বন্দী অবস্থাতেও বহু গুরুত্বপূর্ণ লেখা লিখেছেন। বই লিখেছেন চারটি এবং নিয়মিত ডায়েরি লিখেছেন। বইগুলি নষ্ট করা হয়েছে এবং ডায়েরির কিছু পাতা ইংরেজরা নষ্ট করেছে। তাঁর সমস্ত রচনাই মূলতঃ ধর্ম ও রাজনীতিকে কেন্দ্র করে। রচনাগুলি কালানুক্রমে পড়লে বোঝা যায় কীভাবে ধাপে ধাপে তাঁর চেতনার বিকাশ ঘটেছে।
শহিদ হওয়ার আগে তিনি মার্কসবাদে তাঁর বিশ্বাস স্থাপন করেছিলেন। বর্তমান সময়ে যখন আদর্শহীনতা, সুবিধাবাদ সমগ্র সমাজকে অস্থির করে তুলেছে, সেই সময়ে শহিদ ভগৎ সিং-এর এই রচনাগুলি তার বিরুদ্ধে আজও যেন তীক্ষ্ণ তরবারি হয়ে ঝলসে ওঠে। তাঁর সেই সব রচনার মধ্য দিয়ে তিনি এক শোষণমুক্ত ভারতের ছবি এঁকে দিয়েছেন ভবিষ্যৎ প্রজন্মের চোখে! এই সংকলনে সেই সমস্ত প্রবন্ধগুলিই সংকলিত করা হয়েছে, বর্তমান সময়ে প্রতিটি আদর্শবাদী সমাজ সচেতন মানুষের যা অবশ্যপাঠ্য।

Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Language

Binding

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
Bhagat Singh Rachana Sangraha || Translate by Sushovan Mukhopadhyay || ভগত সিং রচনা সংগ্রহ || অনুবাদক সুশোভন মুখোপাধ্যায়
Original price was: ₹250.Current price is: ₹200.

Only 1 left in stock

Hurry! Demand is high and stock is running out fast!