Frequently bought together

WhatsApp Image 2025-07-19 at 18.04.36 (1) Bhoy Samagra Volume -1 || Manjil Sen || ভয় সমগ্র খন্ড-১ || মঞ্জিল সেন Bhoy Samagra Volume -2 || Manjil Sen || ভয় সমগ্র খন্ড-২ || মঞ্জিল সেন
Total price: ₹858

বাংলা সাহিত্যে যেসমস্ত কথাসাহিত্যিক ভৌতিক-অলৌকিক কাহিনি লিখে খ্যাতি লাভ করেছেন, তাঁদের নামের সূচিতে মঞ্জিল সেন-এর নাম নিঃসন্দেহে ওপরের দিকেই থাকবে। তিনি যেসমস্ত ভয়ের কাহিনি লিখেছেন, সেগুলোকে তিনভাগে ভাগ করা যেতে পারে। প্রথম, এমন কাহিনি যেখানে সরাসরিভাবে প্রেতের উপস্থিতি আছে; দ্বিতীয়, এমন কাহিনি যেখানে সরাসরিভাবে প্রেতের উপস্থিতি না থাকলেও অপার্থিব বা অলৌকিক ঘটনার উল্লেখ আছে, কিন্তু মূল রহস্যটি অমীমাংসিত থেকে গিয়েছে এবং তৃতীয়, এমন কাহিনি যেখানে ভয়ের ব্যাপার আছে, ভূত-প্রেত বা অলৌকিক ঘটনার উল্লেখ আছে কিন্তু শেষে দেখা গিয়েছে যে, ব্যাপারটি আসলে ভৌতিক বা অলৌকিক কোনোটাই নয়; পুরো ব্যাপারটাই পার্থিব! তবে, এই তিন ধরনের রচনাতেই একটি উপাদান সর্বদা উপস্থিত, যা হল ভয়! ভয় সমগ্র-র এই তৃতীয় খণ্ডে এই তিন ধরনের কাহিনিকেই স্থান দেওয়া হয়েছে। কাহিনির সংখ্যা ৪৪। কোনোটি গ্রামবাংলার পটভূমিতে রচিত তো কোনোটি ভারতের অন্য কোনো প্রান্তের গ্রাম বা শহরের পটভূমিতে রচিত। কোনোটির পটভূমি বাংলারই কোনো বর্ধিষ্ণু শহর তো কোনোটির পটভূমি খাস শহর-কলকাতা!

Weight 0.5 kg
ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 268 books →

Recently Viewed