‘ব্রাম স্টোকার’ নামটা শুনলেই মনে ভেসে ওঠে তাঁর বিখ্যাত সৃষ্টি ‘ড্রাকুলা’। কিন্তু, ড্রাকুলার বিশ্বজোড়া জনপ্রিয়তা এতটাই সুবিশাল যে, তার ছায়ায় অনেকটাই বিস্মৃত হয়েছে স্টোকারের অন্যান্য দুর্দান্ত কিছু গথিক ভয়ের গল্প। ‘ভয় সমগ্র’-তে সংকলিত হল ব্রাম স্টোকারের সেইরকমই সেরা তেরোটা ভয়ের গল্প এবং একটি উপন্যাসিকা। প্রতিটি গল্পের শেষে দেওয়া হল প্রয়োজনীয় টীকা ও সংক্ষিপ্ত ইতিহাস। প্রসঙ্গক্রমে ‘ড্রাকুলা’ উপন্যাসটি সর্বজনাগত ও বহুপঠিত হওয়ায় এই খণ্ডে অর্ন্তভুক্ত করা হয়নি।
তাঁর গল্পে কখনো ফুটে উঠেছে মানুষের মনের গভীরে থাকা নৃশংসতা, জটিল মনস্তত্ত্ব, তো কখনো এসেছে অতিপ্রাকৃতের হাতছানি। তাঁর গল্পে আছে মৃত্যুভয়, নিজের ঘৃণ্য অপরাধ প্রকাশিত হবার ভয়, কখনো আবার কোনো অপার্থিব প্রাগৈতিহাসিক সত্তার ভয়। তিনি নিজে যেমন অনুপ্রাণিত হয়েছিলেন এডগার অ্যালান পো, শেরিডান লি ফানুর থেকে, ঠিক ততটাই এই গল্পগুলোর দ্বারা অনুপ্রাণিত করেছেন মোপাসঁ বা স্টিফেন কিং-এর মতো লেখককে। স্টোকারের এই সৃষ্টিগুলো পাঠকের কাছে তুলনামূলক স্বল্প পরিচিত হলেও, এগুলো রহস্য, ভয় এবং কাহিনিগুণে অদ্বিতীয়! আগামীতে লেখকের আরও কিছু কাহিনি পাঠকদের দরবারে আনার চেষ্টা থাকবে। আপাতত ব্রাম স্টোকারের অন্ধকার পৃথিবীতে আপনাকে স্বাগত।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম














– Atreyee Das (verified owner)
Rated 5 out of 5 stars
– Atreyee Das (verified owner)
Rated 5 out of 5 stars
– Manaswita Mandal (verified owner)
Rated 5 out of 5 stars
– Manaswita Mandal (verified owner)
Rated 5 out of 5 stars
– Santanu (verified owner)
It’s in fine condition I recieved than rest of two from 4 I purchased, have all the Bram strokers underrated stories except Dracula, you should put it in must have TBR list, also thanks boichitro.in for giving bookmarks with this, I appreciate very much thanks team boichitro.in