সাংবাদিক, কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ী ১৭৫৭ থেকে ১৮৫৭ এই একশো বছর সময়কালে ভারতে আসা বিদেশিদের চোখে বাংলা নিয়ে একটি সংকলন লেখার প্রয়াস করেছেন। এ লেখা কোনো মৌলিক গবেষণার ফসল নয়, বরং বিভিন্ন লেখকের লেখা থেকে ঝাড়াই বাছাই করে নেওয়া মণিমুক্তার সম্ভার। যে কারণে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল এই একশো বছরকালে বাংলায় আগত বিদেশিদের লেখা বেশ কয়েকশো বই হাতে পাওয়া দুর্লভ, আর পেলেও তা থেকে নির্যাসটুকু বার করে আত্তীকরণ করা মহা দুরূহ কাজ। চণ্ডীবাবু এই কাজটিই অনায়াসে করেছেন আর অদ্ভুত ঝরঝরে স্বাদু গদ্যে তাকে নিয়ে এসেছেন বাংলার পাঠকদের সামনে।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম



















– Kaustav Bolel
Excellent work!
– rupjitbhowmik (verified owner)
ছাড় মেলায় কিনেছিলাম। দারুন বই।এত তথ্য সমৃদ্ধ যে শুরু করলে শেষ না করা পর্যন্ত শান্তি নেই। ধন্যবাদ কৌশিক মজুমদারকে।
– Sudip Roy (verified owner)
Rated 5 out of 5 stars
– Nabin Paul (verified owner)
Rated 5 out of 5 stars