Frequently bought together

Briksha Anubadak || Srijato bandyopadhyaya || বৃক্ষ অনুবাদক || শ্রীজাত বন্দ্যোপাধ্যায় Chatim || Smaranjit Chakraborty || ছাতিম || স্মরণজিৎ চক্রবর্তী Ek Bachane Dheu Bahu Bachane Nadi || Rupak Ghatak
Total price: ₹720

বৃক্ষ অনুবাদক

শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

সম্যক আর ক্যারোলের দেখা হয় ইংল্যান্ডের এক আন্তর্জাতিক সাহিত্য শিবিরে। দুই কবির অনুবাদ নিয়ে তাদের কাজ। সম্যক সঙ্গে এনেছে সিলভিয়া প্ল্যাথের কবিতার অনুবাদ, ক্যারোল জীবনানন্দের।নদী-বয়ে-যাওয়া, পুরনো-বইয়ের দোকানে ঘেরা এক আশ্চর্য পাহাড়ি শহরে বোনা হতে থাকে তাদের আলাপের দিনলিপি, অনুবাদের পরতে পরতে খুলে যেতে থাকে সাহিত্যমনা দুই মানুষের জীবন। এক সমান্তরাল খাতে উঠে আসে ক্যারোলের পিতা, বিশ্বখ্যাত অনুবাদক উইলিয়াম ব্রাইটের প্রায়-নিঃসঙ্গ যাপনও, যিনি নিজের জন্য বেছে নিয়েছেন সমুদ্রের ধারের এক বিলাসবহুল বৃদ্ধাবাস, যেখানে বিস্মৃতিরোগাক্রান্ত মানুষেরা থাকেন।

তাঁকে ঘিরে বদলাতে থাকে সেই হোমের প্রৌঢ়া বাসিন্দা মার্থা ও ডক্টর বয়েলের জীবন। খ্যাতি ও সাফল্যের শীর্ষে পৌঁছনোর পরও এক গহন অবসাদ গ্রাস করতে থাকে প্রফেসর ব্রাইটকে, কেননা তাঁর উপলব্ধি, অনুবাদ আসলে ব্যর্থতারই নামান্তর। এই দুই সমান্তরাল প্রবাহের মাঝে, এক নিতান্ত সাধারণ ঘটনায় খুলে যায় এক অলীক দরজা, যার ওপারে মুখোমুখি দেখা হয় এই উপন্যাসের দুই পরোক্ষ চরিত্রের, দুই প্রয়াত কবির। এই বহুধাবিভক্ত জীবনপ্রবাহ তাদের দ্বন্দ্ব ও আকর্ষণরাশি নিয়ে বয়ে চলে এক আশ্চর্য মোহনার দিকে, আর সেই অভূতপূর্ব যাত্রাপথই হয়ে ওঠে শ্রীজাত’র উপন্যাস, ‘বৃক্ষ অনুবাদক’।

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,546 books →

Recently Viewed