Frequently bought together

British Shasane Bajeyapta Bangla Boi || Sisir Kar || ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত বাংলা বই || শিশির কর 6YrH8sH7cle8aKCthumbnail_1756886672 Nishiddha Nazrul || Sisir Kar || নিষিদ্ধ নজরুল || শিশির কর
Total price: ₹985

‘নিষিদ্ধ নজরুল’ গ্রন্থেই শিশির কর চমকে দিয়েছিলেন। বৃটিশ শাসনে বাজেয়াপ্ত বাংলা বই সম্পর্কে যে কত তথ্য আমাদের অজানা, সে-গ্রন্থেই স্পষ্ট হয়ে ধরা পড়েছিল। এও বোঝা গিয়েছিল যে, সাধারণ লেখকের পক্ষে এই সব তথ্য জড়ো করা মোটেই সহজসাধ্য কাজ নয়। তার কারণ, কিছু তথ্য যদি ছড়িয়ে থাকে নতুন দিল্লির জাতীয় লেখ্যাগারে, কিছু রয়েছে কলকাতার স্টেট আর্কাইভস-এ। কিছু তথ্য যদি লর্ড সিন্‌হা রোডের গোয়েন্দা দপ্তরে, বেশ কিছু তথ্য ছড়িয়ে রয়েছে লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে। আর সাধারণ, উৎসাহী লেখকের পক্ষে এত দূর-দূর প্রান্তে গিয়ে নথিপত্র ঘাঁটার চেষ্টা করা অবাস্তব ব্যাপার। কোথায় ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি আর কোথায় রাইটার্স বিল্ডিংস-এর গ্রন্থাগার। মধ্যে হাজার-হাজার মাইলের ব্যবধান। এ ছাড়াও জড়িত রয়েছে পাশপোর্ট-ভিসার ঝক্কি ঝামেলা ও অর্থব্যয়ের প্রশ্ন। কিন্তু বস্তুতই এত ঝক্কি-ঝামেলা ঘাড়ে নিয়ে সময় ও অর্থব্যয় করেছেন শিশির কর। একবার ছুটেছেন লন্ডনে, একবার দিল্লিতে। গোয়েন্দা দপ্তরের পুরনো ফাইল ঘেঁটেছেন, ধুলো সরিয়েছেন একের-পর-এক গ্রন্থাগারে বসে। প্রথমে কিছুটা নেশায়, পরে কিছুটা বাধ্য হয়ে। দীর্ঘ এক দশক ধরে তাঁর নিরন্তর গবেষণা অবশেষে সম্মানিত হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁর ‘ইংরেজ আমলে নিষিদ্ধ বাংলা পুস্তক’ বিষয়ে ব্যাপক গবেষণার জন্য পি এইচ ডি উপাধি দিয়েছেন তাঁকে। সেই গবেষণার ভিত্তিতেই এই গ্রন্থ। বলা বাহুল্য, এমন বিস্তৃত আলোচনা এর আগে হয়নি। জাতীয় আন্দোলনের বিভিন্ন স্তরে নানান গ্রন্থ ও অভিনয়াদি নিষিদ্ধ করার উদ্দেশ্যে যে সমস্ত আইন প্রণয়ক করা হয়েছিল, তার প্রকৃতি ও প্রয়োগ সম্পর্কে যে দীর্ঘ আলোচনা এ গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে, তা বস্তুতই অভূতপূর্ব। নিষিদ্ধ গ্রন্থাদি সম্পর্কেও যে সব তথ্য এ গ্রন্থে শুনিয়েছেন তিনি, তাও অতীব চাঞ্চল্যকর। শুধু গ্রন্থাদি নয়, ইস্তাহার, গোপন পত্র-পত্রিকা, নাট্যাভিনয়ে নিষেধাজ্ঞা—এ সবও তাঁর আলোচনার অন্তর্গত। গোপন নথিপত্রের অবিকল উদ্ধৃতি ও বেশ কিছু দুর্লভ সাক্ষ্য প্রমাণের ফোটো কপি এ গ্রন্থের আকর্ষণ বৃদ্ধি করেছে। তাঁর আলোচনা ভঙ্গি সরস ও স্বাদু। ‘ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত বাংলা বই’ সংশ্লিষ্ট বিষয়ে, বলা যেতে পারে, তত্ত্ব ও তথ্যের দিক থেকে সব থেকে প্রামাণিক ও চিত্তজয়ী গ্রন্থ।

Weight 0.4 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,545 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now