‘বুদ্ধদেব গুহর ছোটগল্প’–এই শব্দবন্ধের মধ্যেই যেন লুকিয়ে আছে অপ্রতিরোধ্য এক চুম্বক। এমন মায়াময় আকর্ষণ, যা কিনা সব-বয়সী পাঠক-পাঠিকাকেই করবে প্রলুব্ধ। তার কারণ, ছোটগল্প বলতে কখনও এনন কোনও লেখার কথা ভাবেন না বুদ্ধদেব গুহ, যার মধ্যে গল্প ব্যাপারটাই অনুপস্থিত। তিনি জানেন, এবং লিখিতভাবেও কবুল করেছেন যে, কোনও গল্প-উপন্যাসই নিছক বিশেষ কিছু নরনারীর কাহিনী নয়। যাদের নিয়ে গল্প, তারা প্রত্যেকেই আরও বহুর প্রতিভূ। তাদের মুখ দিয়ে, তাদের আচার-আচরণের মধ্য দিয়ে, শুধু তাদেরই কথা শোনাতে চান না একজন সৎ লেখক, একই সঙ্গে তিনি তুলে ধরেন আরও অনেকের কথা। এক-একটি যুগের কথা, প্রজন্মের কথা, সময়-সমাজ-পরিপার্শ্বের কথা। বুদ্ধদেব গুহ এ-কথাও জানেন যে, মানুষের জীবনে নানারকম ঘটনা রোজই ঘটে এবং তটরেখার মতো তা মুছেও যায়। সেইসব ঘটনাকেই চিরস্থায়ী আনন্দের, দুঃখের অথবা গভীর অনুভবের করে তোলে সাহিত্য। নিজের এই বিশ্বাস ও ধ্যানধারণাকে লেখার মধ্যেও ভারি সূক্ষ্মভাবে নিশিয়ে দেন তিনি। আর তাই, তাঁর প্রতিটি গল্প-উপন্যাস হয়ে ওঠে বহুমাত্রিক এবং কোনও-না- কোনও দিক থেকে তাৎপর্যপূর্ণ। এইরকমই একগুচ্ছ সাম্প্রতিক গল্প নিয়ে এই সংকলন। দু-ডজনেরও বেশি গল্প এই বইতে। নানা মাপের, নানা স্বাদের, নানা রসের। এমনকী, ‘বোঁদেদা’ বা ‘গোঁসাঘর (প্রাঃ) লিমিটেড’-এর মতো কৌতুকরঙীন বিপুলভাবে সমাদৃত গল্পগুলিও বাদ যায়নি। তবে হাসির গল্পই হোক, কিংবা রোম্যান্টিক গল্প, কিংবা হোক জীবনের আনন্দ-বেদনা-অনুভব-উপলব্ধির খণ্ড নুহূর্তের জীবন্ত প্রতিচিত্রণ, বুদ্ধদেব গুহর গল্পের সব-ছাপানো উদ্দেশ্যটি কখনও অস্পষ্ট থাকে না। উচ্চবিত্ত সমাজকে যেমন কাছ থেকে দেখার সুযোগ ঘটেছে তাঁর, মধ্যবিত্ত সমাজকেও তেমনই ভিতর থেকেই চেনেন তিনি। তাই এই দুই সমাজেরই অন্তঃসারশূন্যতা ও অসঙ্গতি, নব্য নগরসভ্যতার ইঁদুর-দৌড়ে সামিল হবার অন্ধ অপচেষ্টা, কৃত্রিম সাহেবিয়ানা, সম্পর্কের ফাটল, মূল্যবোধের বদল, মুখ আর মুখোশের দ্বন্দ্ব নানাভাবে ঘুরে-ফিরে দেখা দেয় তাঁর গল্পে। প্রকৃত অর্থে সচেতন এক লেখকের মতো এই দিকগুলো সম্পর্কেই সাবধান করে দিতে চান তিনি। দেন নানান মোড়কে মুড়ে।
Rated 4.00 out of 5 based on 1 customer rating
Review (1)
Buddhadeb Guhar Chhoto Galpa Vol 1 || ছোটগল্প ১ম খন্ড ||বুদ্ধদেব গুহ
Author:Buddhadeb Guha
₹600 Original price was: ₹600.₹480Current price is: ₹480.
In stock
‘বুদ্ধদেব গুহর ছোটগল্প’–এই শব্দবন্ধের মধ্যেই যেন লুকিয়ে আছে অপ্রতিরোধ্য এক চুম্বক।
Check Estimated Delivery
In stock
18
people are viewing this product right now
Category:Literature & Fiction
| Weight | 0.8 kg |
|---|---|
| Dimensions | 21 × 18 × 2 cm |
| Author Name | |
| Binding | |
| ISBN | |
| Language | |
| Pages | |
| Publisher | |
| Publishing Year |
1 review for Buddhadeb Guhar Chhoto Galpa Vol 1 || ছোটগল্প ১ম খন্ড ||বুদ্ধদেব গুহ
Only logged in customers who have purchased this product may leave a review.
More Books by Buddhadeb Guha
View all-
Panchti Premer Uponnyas || Buddhadeb Guha || পাঁচটি প্রেমের উপন্যাস || বুদ্ধদেব গুহ
₹450Original price was: ₹450.₹360Current price is: ₹360. -
JAKARANDAR JONGOLE || BUDDHADEB GUHA || জ্যাকারান্ডার জঙ্গলে || বুদ্ধদেব গুহ
₹500Original price was: ₹500.₹400Current price is: ₹400. -
Hemanta Belay || Buddhadeb Guha || হেমন্ত বেলায় || বুদ্ধদেব গুহ
₹500Original price was: ₹500.₹400Current price is: ₹400. -
PREMER GALPA || BUDDHADEB GUHA || প্রেমের গল্প || বুদ্ধদেব গুহ
₹250Original price was: ₹250.₹200Current price is: ₹200. -
PUSPAMANJURI || BUDDHADEB GUHA || পুষ্পমঞ্জরি || বুদ্ধদেব গুহ
₹595Original price was: ₹595.₹476Current price is: ₹476. -
Sera Dashti Upanyas Vol 2 || Buddhadeb Guha || সেরা দশটি উপন্যাস ২ || বুদ্ধদেব গুহ
₹450Original price was: ₹450.₹315Current price is: ₹315.
Related Products
-
Rudhirsopan || Saswata Ghosh || রুধিরসোপান || শাশ্বত ঘোষ
₹400Original price was: ₹400.₹340Current price is: ₹340. -
Dwitiya Sandhya ||Sagarika Roy || দ্বিতীয় সন্ধ্যা || সাগরিকা রায়
Rated 5.00 out of 5₹200Original price was: ₹200.₹150Current price is: ₹150. -
-
Kolkatay Feluda || Satyajit Ray || কলকাতায় ফেলুদা || সত্যজিৎ রায়
Rated 5.00 out of 5₹500Original price was: ₹500.₹400Current price is: ₹400. -
Ekla Moner Desh || একলা মনের দেশ
₹250Original price was: ₹250.₹213Current price is: ₹213. -
ATANKER NEPATHYE || Pallabi Sengupta || আতঙ্কের নেপথ্যে || পল্লবী সেনগুপ্ত
Rated 4.50 out of 5₹250Original price was: ₹250.₹188Current price is: ₹188.
















– A. Sannigrahi
Good book