Frequently bought together

Chapai Chitre Ramayan || Jyotirmoy Bhattacharyay || ছাপাই চিত্রে রামায়ণ || জ্যোতির্ময় ভট্টাচার্য Prabandha Sangkalan 5 || Sukumar Sen ||  প্রবন্ধ সংকলন ৫ ||  সুকুমার সেন Mach Ar Bangali || ShreeRadhaprasad Gupta || মাছ আর বাঙালি || শ্রীরাধাপ্রসাদ গুপ্ত
Total price: ₹2800

বাংলা ভাষার বইতে অলংকরণ শুরু হয় উনিশ শতকে।  সময় যত পাল্টেছে মুদ্রণ প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্টে গেছে অলংকরণের পদ্ধতি। কাঠখোদাই, লিথোগ্রাফি, হাফটোন, অফসেট কিংবা বর্তমানের ডিজিটাল, যেমনভাবে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে তেমনি তার ব্যবহার যোগ হয়েছে অলংকরণের মাধ্যম হিসেবে। পাঠক এবং লেখকের মাঝে এক নিবিড় যোগসূত্র তৈরি করেন অলংকরণ শিল্পী। শিল্পীর কল্পনায় ফুটে ওঠা চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে ওঠে পাঠকের কাছে। বাল্মীকি রচিত রামায়ণ কিংবা কৃত্তিবাসের বাংলা তর্জমা, ছাপার অক্ষরে প্রকাশিত হওয়ার সঙ্গে অলংকরণের প্রয়োজনীয়তা দেখা দেয়। শিল্প নৈপুণ্যে ভরা খোদাইচিত্রের সংযোজন হয় রামায়ণে। মহাকাব্যের ছাপাইচিত্রগুলির সাদাকালো থেকে রঙিন ছবির উত্তরণ, গ্রন্থের আকর্ষণের কেন্দ্র হিসাবে ধরা দিয়েছে পাঠকের কাছে। এই গ্রন্থে উনিশ এবং বিশ শতকে ছাপাইচিত্রের ক্রমবিবর্তনের প্রেক্ষাপটে রামায়ণ মহাকাব্যকে ফিরে দেখা হয়েছে।

Weight 1.0 kg
Binding

Country Of Origin

India

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,551 books →

Recently Viewed