₹750Original price was: ₹750.₹600Current price is: ₹600.
20% offYou save ₹150Inclusive of all taxes
‘চিরবিশ্রাম: নেতাজি সুভাষচন্দ্র বসুর বিতর্কিত মৃত্যুপ্রসঙ্গ’ হল ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক সুভাষচন্দ্র বসুর মৃত্যুপ্রসঙ্গ সম্পর্কে সবচেয়ে বিস্তৃত ও প্রামাণ্য তথ্য-সংকলন।
তাইপেই-এর যে বিমান-দুর্ঘটনায় জাপানি সামরিক হাসপাতালে সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় এবং সৎকারের পর তাঁর দেহাবশেষ জাপানে পাঠানো হয় (যেখানে তা আজও রয়েছে), সেই দুর্ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের মতামতকে এক সুতোয় গেঁথেছে এই বই। শুধু তা-ই নয়। সুভাষের মৃত্যুশয্যার পাশে যাঁরা ছিলেন, সৎকারে যাঁরা ছিলেন, টোকিয়ো এবং পরে রেনকোজি মন্দিরে যাঁরা তাঁর দেহাবশেষ পৌঁছে দিয়েছিলেন… সকলের প্রতিটি বক্তব্যকে তুলে ধরেছে এই বই। ভারত, জাপান এবং তাইওয়ানের অধিবাসীরা এই দু’মলাটের ভিতর একত্রিত হয়ে এ বিষয়ে তাঁদের সন্দেহাতীত রায় জানিয়েছেন। এই বই সব ষড়যন্ত্রের তত্ত্বকে ধূলিসাৎ করে দিয়েছে। সুভাষের অস্ট্রিয়ান বিধবা স্ত্রী এবং অর্থনীতিবিদ কন্যা বছরের পর বছর ধরে এই বিতর্কের পরিসমাপ্তি চেয়ে যে আবেদন করেছেন, স্বাধীন ভারতের প্রতিটি সরকারই তাকে উপেক্ষা করেছেন। এই বই সেই প্রতিটি সরকারকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে।
A legendary pillar of Bengali literature and publishing since 1957.
Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.
Reviews
There are no reviews yet.