0 0

Frequently bought together

Churi || Shirshendu Mukhopadhyay || চুরি || শীর্ষেন্দু মুখোপাধ্যায় FULCHOR || SHIRSHENDU MUKHOPADHYAY || ফুলচোর || শীর্ষেন্দু মুখোপাধ্যায় Asami Hazir || Bimal Mitra || আসামী হাজির || বিমল মিত্র
Total price: ₹1093

কবে শুরু, মানুষের গল্পের? এ-উপন্যাসের সূচনাতেই এ-প্রশ্নের জবাব খুঁজেছেন পরিণত, সন্ধানী ও মরমী কথাকার শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁর মতে, সেই আদিকালে— লোভ, কাম, ভয়, বিস্ময়, ক্ষুধা, অহং ইত্যাদি নিয়ে যেদিন জন্ম নিল মানুষ ও মানুষী, সেদিন থেকেই মানুষের গল্পের সূচনা। মানুষের প্রায় সব গল্পই তাই এক ও অকৃত্রিম, আদিম ও আরণ্যক। শুধু বদলে গেছে তার পোশাক। এই তত্ত্বেরই সার্থক এক প্রতিষ্ঠা যেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই ভিন্নস্বাদ উপন্যাসে। এ-উপন্যাসের নাম দিয়েছেন তিনি ‘চুরি’। কিন্তু গোপন থাকে না যে, যদু নামের বিশেষ এক ভৃত্যের অর্থ-অপহরণের কাহিনি বর্ণনা তাঁর মুখ্য অভিপ্রায় নয়, সেই সূত্রে গোটা সমাজেরই নানান স্তরের নানান বয়সি মানুষের নানান ধরনের চুরির কিছু-কিছু নমুনা সূক্ষ্মভাবে শোনাতে চেয়েছেন তিনি। কেউ চুরি করেছে বিশ্বাস, কেউ বিবেক; কেউ সতীত্ব, কারও-বা চুরির কেন্দ্র কিশোরী-হৃদয়। তরতরে, গতিময়, অসাধারণ এক উপন্যাস—‘চুরি’।

Weight 0.5 kg
Binding

Language

5.0 1 rating
  • 5 ★100%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

1 review for Churi || Shirshendu Mukhopadhyay || চুরি || শীর্ষেন্দু মুখোপাধ্যায়

  1. – Aditi Sannigrahi

    Good one

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Shirshendu Mukhopadhyay

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now