Frequently bought together

Comics O Graphics Series Vol  1 || কমিক্স ও গ্রাফিক্স সিরিজ খণ্ড ১ Comics O Graphics 2 || কমিক্স ও গ্রাফিক্স ২ WhatsApp Image 2025-07-19 at 17.46.23
Total price: ₹2358

কমিক্স’ অর্থাৎ ছবিতে গল্প, ‘গ্রাফিক্স’ অর্থাৎ গল্পতে ছবি দুইয়ে মিলে ছবি আর ছবি! এই পত্রিকায় সংকলিত হল প্রায় সাড়ে পাঁচশো সাদাকালো অলংকরণ, দেড়শো রঙিন অলংকরণ, একশো পাতা কমিক্স, পঁচিশটি দুষ্প্রাপ্য আলোকচিত্র। এই সংখ্যায় মোট কুড়ি জন শিল্পীর কাজের উপর আলোকপাত করা হল। বাংলা তথা ভারতে কমিক্স ও গ্রাফিক্স একত্রে নিয়ে এইরকম বৃহৎ কলেবর পত্রিকা সম্ভবত আর নেই।

বাংলা কমিক্সের ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক পরিস্থিতি নিয়ে সংশয় আছে! কারণ বাংলা প্রকাশনার সঙ্গে যুক্ত মহলে কমিক্স সম্বন্ধে তাচ্ছিল্যের সঙ্গে যুক্ত হয়েছে শিল্পীদের অনাগ্রহ। এছাড়া লেখক ও পাঠকের মধ্যে একটা যোগাযোগ থাকলেও শিল্পী ও পাঠকের মধ্যে কোন যোগাযোগ নেই, শিল্পীর কাজ দেখে আগ্রহ বোধ করলেও পাঠক তাঁর প্রশংসা বা সমালোচনা কোনটাই শিল্পীকে জানাতে পারেন না। ঠিক এই পরিস্থিতিতে আমাদের এই পত্রিকা প্রকাশের পরিকল্পনা। আমাদের লক্ষ্য পাঠকদের কাছে কমিক্স ও অলংকরণের ঐতিহ্য ও ভূমিকার কথা তুলে ধরা, তার সঙ্গে পুরনো-নতুন শিল্পীদের পরিচয় ও কাজের নিদর্শন উপস্থিত করা। ‘কমিক্স ও গ্রাফিক্স’ পাঠকের সাথে শিল্পীদের যোগাযোগের সেতু বন্ধন করবে।

Weight 1 kg
Binding

Language

Publishing Year

Pages

Condition New
5.0 2 ratings
  • 5 ★100%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

2 reviews for Comics O Graphics Series Vol 1 || কমিক্স ও গ্রাফিক্স সিরিজ খণ্ড ১

  1. – sohamsantra09 (verified owner)

    Fantastic Collection. Very Good Thought. We need 3 & 4 COG. @Book Farm

  2. – Arindam Ta (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 267 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now