অনন্ত আকাশের মতো বিস্তৃত অতল সমুদ্রের মতো রহস্যময় প্রাচীন এপিক মহাভারত। দেশে-বিদেশে বিবিধ পাঠান্তরে বিধৃত ও অজস্র প্রক্ষেপে আকীর্ণ এই মহা-আখ্যান, যার স্তরে স্তরে বিছানো আশ্চর্য সব ইঙ্গিত—প্রকট বা অস্ফুট। সেই মহাকাব্যেরই একটি গুরুত্বপূর্ণ প্রবাহ নিয়ে সৌরভ মুখোপাধ্যায়ের উপন্যাস ‘দৈবাদিষ্ট”। এর বিষয়-পরিধি সুবিস্তৃত: কুরুকুমারদের বয়ঃপ্রাপ্তি, হস্তিনায় প্রাসাদ-ষড়যন্ত্রের বিষবাষ্প ও তার সমান্তরালে বৃহত্তর ভারত-রাজনীতিতে সমাসন্ন এক অভাবনীয় ঝড়ের আভাস, যার কেন্দ্রে উঠে আসছেন দ্বারকার তরুণ নায়ক। অস্ত্রের ঝনঝনায় রুদ্ধশ্বাস আর কূট চক্রান্তে ভরপুর এ-কাহিনিতে অনেক চেনা চরিত্রকেও অচেনা আলোয় উদ্ভাসিত হতে দেখা যাবে। এ-উপন্যাস নানা আকরগ্রন্থের ইঙ্গিতপুষ্ট ও যুক্তিসঙ্গত কল্পনায় সমৃদ্ধ এক বাস্তবানুসন্ধানী পুনর্থন। ধ্রুপদী ভাষাসৌকর্যে আর চৌম্বক গল্পকথনে, শিহরন জাগানিয়া ঘটনাক্রমের তুরঙ্গগতি পাঠককে দম ফেলতে দেয় না।
Daibadistha || Sourav Mukhopadhyay || দৈবাদিষ্ট || সৌরভ মুখোপাধ্যায়
Original price was: ₹400.₹340Current price is: ₹340.
In stock
মহাভারত-কথার একটি গুরুত্বপূর্ণ প্রবাহ নিয়ে সৌরভ মুখোপাধ্যায়ের নবতম উপন্যাস “দৈবাদিষ্ট’। অস্ত্রের ঝনঝনা, কূট চক্রান্ত, শিহরন আর দ্বন্দ্বে ভরপুর এ-আখ্যান। নানা আকরগ্রন্থের ইঙ্গিতে পুষ্ট ও যৌক্তিক কল্পনায় সমৃদ্ধ এক বাস্তবানুসন্ধানী পুনর্কথন।
In stock
23
people are viewing this product right now
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 21 × 18 × 2 cm |
| Author Name | |
| Binding | |
| Language | |
| Publisher | |
| Publishing Year | |
| ISBN | |
| Pages |
3 reviews for Daibadistha || Sourav Mukhopadhyay || দৈবাদিষ্ট || সৌরভ মুখোপাধ্যায়
Only logged in customers who have purchased this product may leave a review.
















– K. Maity (verified owner)
অসাধারণ।
– S. DAS (verified owner)
Everything was excellent.
– S. Das (verified owner)
Rated 5 out of 5 stars