গোয়েন্দা গল্প, অ্যাডভেঞ্চার, কল্পবিজ্ঞান, অভিযান কিংবা হাসির উপাখ্যানের ধরাবাঁধা পরিমণ্ডলের বাইরে এক নতুন ধরনের কিশোর-কাহিনি লিখে মতি নন্দী ছোটদের মন জয় করে নিয়েছেন। এই নতুন স্বাদের উপন্যাসগুলি তিনি লিখেছেন ক্রীড়া-জগতের আলেখ্যকে উপজীব্য করে। বিষয়সীমার এমন ব্যাপক সম্প্রসারণ তাঁর আগে কেউ ঘটাতে পারেননি। এদিক থেকে মতি নন্দী কিশোর কাহিনি রচয়িতাদের মধ্যে এক স্বতন্ত্র নাম। খেলতে খেলতে যারা বড় হয়ে উঠছে, তাদের কাছে এই কাহিনিগুলির জনপ্রিয়তা কেবল খেলাধূলার পরিচিত প্রতিচ্ছবিতে নয়। খেলার সূত্রে যে-লড়াই আর হারজিতের কথা বলা হয়েছে এইসব গল্পে, সেই দিকগুলি কিশোরপাঠকদের অনুপ্রাণিত করে সবচেয়ে বেশি। তারা সবিস্ময়ে আবিষ্কার করে, এ গল্প তাদেরই। তাদেরই পাড়া, খেলার মাঠ, ক্লাব, পাড়ার লোক, আত্মীয়স্বজনের কথা এখানে। এ কাহিনি তাদেরই প্রত্যয় ও সংকল্পের, প্রয়াস ও স্বপ্নের।ক্রীড়াজগতের আলো-অন্ধকার, জয়-পরাজয়, প্রস্তুতি- পরীক্ষা, সংযোগ-প্রশিক্ষণ ইত্যাদি বিভিন্ন দিকে আলো ফেলে এক অপরাজেয় বহুবর্ণী জীবনের উপাখ্যান চিত্রিত হয়েছে এই দশটি উপন্যাসে: ননীদা নট আউট, স্ট্রাইকার, স্টপার, অপরাজিত আনন্দ, নারান, ফেরারি, দলবদলের আগে, শিবার ফিরে আসা, তুলসী এবং মিনুচিনুর ট্রফি।
Dashti Kishore Upanyas || Moti Nandi || দশটি কিশোর উপন্যাস || মতি নন্দী
Original price was: ₹1000.₹800Current price is: ₹800.
ক্রীড়াজগতের আলো-অন্ধকার, জয়-পরাজয়, প্রস্তুতি- পরীক্ষা, সংযোগ-প্রশিক্ষণ ইত্যাদি বিভিন্ন দিকে আলো ফেলে এক অপরাজেয় বহুবর্ণী জীবনের উপাখ্যান চিত্রিত হয়েছে এই দশটি উপন্যাসে: ননীদা নট আউট, স্ট্রাইকার, স্টপার, অপরাজিত আনন্দ, নারান, ফেরারি, দলবদলের আগে, শিবার ফিরে আসা, তুলসী এবং মিনুচিনুর ট্রফি।
About delivery estimates
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
Delivery dates are estimated for Indian pincodes only. For international orders, delivery time depends on actual logistics operations.
In stock
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
Frequently bought together
Only logged in customers who have purchased this product may leave a review.




















Reviews
There are no reviews yet.