0 0

Frequently bought together

Desh Bidesher Lekha Samagro || Shibaditya Dashgupta || Anol Paul || দেশ বিদেশের লেখা সমগ্র || শিবাদিত্য দাশগুপ্ত || অনল পাল Bideshi Galpa Sanchayan ll Gajendrakumar Mitra Latin Americar Shrestho Galpo
Total price: ₹721

১৯৪৫ থেকে ১৯৫৫-এর মধ্যে দেশ বিদেশের লেখা শিরোনামে একটি বার্ষিকী প্রকাশিত হয় শিশু-কিশোরদের জন্যে। দুষ্প্রাপ্য এবং বিস্মৃত বার্ষিকীটি পুনরায় প্রকাশিত হচ্ছে। এ-বার্ষিকীটি বাংলা শিশু-কিশোর সাহিত্যে নতুন একটা সম্ভাবনার জন্ম দিয়েছিল।
দেশ বিদেশের লেখা ‘শিশু পৃথিবী’র এমন একজন মানুষের গল্পো শোনাচ্ছে, যে-মানুষটির আত্মার অংশ রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান্ধী, নেতাজী, রম্যা রলাঁ, এমিল জোলা, লু সুন, নেহেরু, পল রোবসন, আমেরিকার প্রতিবাদী কালো মানুষেরা, শোষিত সংগ্রামী কৃষকরা, অপ মানিত দলিতরা এবং যাঁর চৈতন্যে মিশে আছে উপনিষদ, জাতক, মহাভারত-এর প্রজ্ঞা; সর্বপরি মুক্তির আকাঙ্ক্ষা। আমাদের শিশু সাহিত্যের জগৎ যা ছিল একান্তভাবে পশ্চিম ইউরোপ কেন্দ্রিক সে-জগৎটিকে আরও প্রসারিত করতে চেয়েছে বার্ষিকীটি। হ্যান্স অ্যান্ডারসন, গ্রিমস ভাইদের পাশে স্থান পাচ্ছে হাফেজের কথা, পারস্যের কাহিনি। কথাসরিৎসাগর, জাতক-এর পাশে জায়গা করে নিচ্ছে ভারতের আদি বাসিন্দাদের ও লেপচাদের রূপকথা। পূর্ব ইউরোপের রোমানিয়া, লিথুনিয়ার রূপকথা সাথে ঠাঁই নিচ্ছে আফ্রিকার কালো মানুষদের রূপকথা। নানান প্রান্তকে জুড়ে যে-কথামালা তৈরি করেছিল দেশ বিদেশের লেখা তা প্রসারিত করে আমাদের পড়ার, দেখার সীমানাকে। আমাদের বিশ্ব নাগরিক করে তোলে।

Weight 0.8 kg
Publishing Year

Language

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now