0 0

Frequently bought together

Dharma Dharmo || Kishore Ghoshal || ধর্মাধর্ম || কিশোর ঘোষাল Bhouto Khamar || Nalini Bera || ভৌত খামার || নলিনী বেরা Eka Meye Banka Meye || Kuntala Bandyopadhyay || একা মেয়ে বেঁকা মেয়ে || কুন্তলা বন্দ্যোপাধ্যায়
Total price: ₹895

ব্যাকরণের মূল সূত্রগুলি কীভাবে পেয়েছিলেন পাণিনি? বলা হয় মহেশ্বর শিব এই সূত্রগুলি পাণিনিকে দিয়েছিলেন। তেমনি নাট্যশাস্ত্রও ভরত অধ্যয়ন করলেন শিবের কাছ থেকেই। এমনকি বিজ্ঞান প্রযুক্তির বিভিন্ন বিষয়, যেমন রসায়ন, কৃষি এইসবেরও আদি শাস্তা দেবতারাই। অর্থাৎ, যেখানে ইতিহাস আর ব্যক্তিনামের ভণিতা দেয় না, সেই সবকিছুই সভ্যতা দেবতার নামে অর্পণ করে রেখেছে। কিম্বা আদি উদ্ভাবকরাই দেবতার জায়গা নিয়ে বসে আছেন আমাদের স্মৃতিভাষ্যে। এইভাবে দেখলে জানা যায়, আমাদের ইতিহাসের ব্যক্তিনামবিহীন ধোঁয়াচ্ছন্ন শূন্যস্থানটায় বসে আছে ধর্ম। খেয়াল করি, ইতিহাসের আকর বলে আমরা যা যা হাতে নিয়ে বসি, তা তো আসলে ধর্মেরই বই। কিশোর ঘোষাল খুবই প্রাঞ্জল করে ভারত ইতিহাসের ওঠাপড়াকে ধরেছেন ধর্মের বিকাশের ইতিহাস দিয়ে। বলতে গেলে ধর্মের এক ঈশ্বর-নিরপেক্ষ বস্তুবাদী পাঠ তাঁর ‘ধর্মাধর্ম’ বইটি। এর বিভিন্ন তত্ত্ব পূর্বের পণ্ডিতদের কাজে বিক্ষিপ্তভাবে পাওয়াই যায়, কিন্তু প্রাগৈতিহাসিক থেকে মধ্যযুগ অবধি পুরো ইতিহাসটা একজায়গায় ধরা হয়নি বললেই চলে। ধর্ম আর ভারতের ইতিহাস, দুটোরই যখন অন্তর্জলি যাত্রা চালানো হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে, তখন এই বই উল্টে দেখা দরকার, পাল্টানোর কথা ভাবতে হলে।

Weight 0.7 kg
Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Kishore Ghoshal

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now