0 0

Frequently bought together

Dholgobinda || Subhash Mukhopadhyay || ঢোলগোবিন্দ || সুভাষ মুখোপাধ্যায় Galpasangraha Box Set Of 2 Volumes || Ashapurna Devi || গল্পসংগ্রহ ২টি খণ্ড একত্রে || আশাপূর্ণা দেবী Galpa 101 || Satyajit Ray || গল্প ১০১ || সত্যজিত রায়
Total price: ₹3920

ঢোলগোবিন্দর খপ্পরে লেখক সুভাষ মুখোপাধ্যায় প্রথম পড়েছিলেন ১৯৮৩ সালে, যখন তাঁর নিজস্ব আত্মদর্শন ঘটে, বলা ভাল ‘ঢোলগোবিন্দর আত্মদর্শন’ ঘটে। বেশ কয়েকবছর পরে আবার তিনি পড়েছেন এই বিচিত্র চরিত্রটিকে নিয়ে। কিন্তু আসলে কে এই ‘ঢোলগোবিন্দ’? কী পরিচয় তার? লেখকের নিজের ভাষায়, “নিজেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যে-আমিকে আমি চাক্ষুষ দেখতে পাই, আমার সেই আমিই হল গিয়ে ঢোলগোবিন্দ।” পরবর্তীকালে লিখেছিলেন ‘ঢোলগোবিন্দর মনে ছিল এই’। এই দ্বিতীয় পর্বের লেখায় তাই তাঁর সেই স্মৃতির ভাঁড়ার থেকে টিনের ট্রাঙ্কে তোলা হলদে আর পোকায়-কাটা পুরনো ফোটোগুলোর সাহায্যে যেন সে আরেকবার সময়, ইতিহাস, ঘটনাপঞ্জি আর ব্যক্তিগত সুখ-দুঃখগুলোকে মিলিয়ে আমাদের সামনে মেলে ধরতে চাইছে তাঁর পুরনো দিনের ঝাপসা স্মৃতি। ‘আমাদের সবার আপন: ঢোলগোবিন্দর আত্মদর্শন’ আর ‘ঢোলগোবিন্দর মনে ছিল এই’ গ্রন্থদুটিকে একত্র করে প্রকাশিত হল ‘ঢোলগোবিন্দ’। অনবদ্য ভাষায় ঋজু, শানিত গদ্যে লেখক সুভাষ মুখোপাধ্যায় শুনিয়েছেন তাঁর আত্মজৈবনিক কাহিনি, তাঁর ভিন্ন স্বাদের অতুলনীয় গ্রন্থে। যাতে রয়েছে উপন্যাসের বিস্তার, গল্পের না-ছোড় টান।

Weight 0.8 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Subhash Mukhopadhyay

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now