সত্যজিৎ রায় মনে করতেন ছোটদের গল্প বলার নির্দিষ্ট কোনো ভাষার প্রয়োজন নেই, তা পরিণত মনের মতোই হবে। ছোটদের সঙ্গে খেলার সময়ও তিনি ছোটোভাব দেখাতেন না, ইচ্ছাকৃত জিতিয়ে দেবার চেষ্টাতেও যেতেন না। তাঁর লেখাপত্রের ভাষাতে তারই সাক্ষর। তবু ভাষারও শৈশব থাকে, তার পরিণত হওয়ার দিকে যাওয়া থাকে। ‘দিতি ও মহারানি’ নামক এই বইতে আছে মাছেদের জগৎ,তাদের জলীয় জীবন,দু:সময় আর উত্তরণের গল্প। গল্পের ভাষা সেখানে শিশুর হলেও পরিণত মন প্রাসঙ্গিক বিষয় খুঁজে নেবে। আছে তিতিয়া, শিশুহীন ভবিষ্যৎ দুনিয়ায় আকস্মিক একটি শিশুর এসে পড়ার বিস্ময়, তাকে বাঁচিয়ে রাখার লড়াই। এ গল্পের ভাষা কৈশোরের,কল্পবিজ্ঞান-ঋদ্ধ, পীড়নমুক্ত বিশ্বের আকাঙ্ক্ষায় আত্মবলিদানের। আছে দিতি নামে আরেক সদ্যোজাত। প্রকৃতি ও মানব সম্পর্কের বিপন্ন সময়ে এই গল্প দুই মাতৃ-হৃদয়ের দ্বন্দ্বকে সামনে এনে অশ্রুময় কোন প্রশ্ন রেখে যায়। এই বইয়ের প্রতিটি গল্পে বিষয় অনুযায়ী ভাষা পাল্টেছে, এসেছে অস্কার ওয়াইল্ডের ছন্দময়তা, উঁকি দিয়েছে রূপকথার আঙ্গিক। এই পাঠে ছোটোবড় বিচার নেই, শৈশবকে হেলায় জিতিয়ে দেবার সহজ প্রয়াসও নেই।
Diti O Maharani || Mrinal Satapathi || দিতি ও মহারানি || মৃণাল শতপথী
₹66
Only 5 left in stock
Only 5 left in stock
11
people are viewing this product right now
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 21 × 18 × 2 cm |
| Author Name | |
| Language | |
| Publisher | |
| Publishing Year |
Only logged in customers who have purchased this product may leave a review.











Reviews
There are no reviews yet.