0 0

Frequently bought together

DOCUMENTS OF THE COMMUNIST MOVEMENT IN INDIA (27 PARTS) || ডকুমেন্টস অফ দ্য কমিউনিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া (২৭ খণ্ড) Bamponthar Punarutthanei Banglar Bhabishyat || Muhammad Salim || বামপন্থার  পুনরুত্থানেই বাংলার ভবিষ্যৎ || মহম্মদ সেলিম BENGAL VOTE IN ASSEMBLY ELECTION || বিধানসভা নির্বাচনে বাংলা ভোট
Total price: ₹10788

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ভারতে কমিউনিস্ট আন্দোলনের ৮২ বছরের (১৯১৭-১৯৯৮) সমস্ত নথিপত্র গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। অবিভক্ত ও বিভক্ত ভারতে— স্বাধীনতা-পূর্ব ও স্বাধীনতা-পরবর্তী—রাজনৈতিক আন্দোলনের গতিপ্রকৃতি ও বৈশিষ্ট্য যাঁরা বুঝতে চান এবং ১৯১৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ভারতে কমিউনিস্ট আন্দোলনের সূচনা ও বিকাশ সম্পর্কে যাঁরা জানতে চান, তাঁদের জন্য এই গ্রন্থগুলিতে সংকলিত নথিপত্র পাঠ করা অপরিহার্য।

এই নথিপত্রগুলো ১ থেকে ২৬ পর্যন্ত ক্রমিক সংখ্যাযুক্ত বিভিন্ন খণ্ডে প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১০ নম্বর খণ্ডটি দুটি ভাগে—১০এ (10A) ও ১০বি (10B)—বিভক্ত। সুতরাং, খণ্ডগুলোর প্রকৃত সংখ্যা ২৭ হলেও শেষ খণ্ডটির ক্রমিক সংখ্যা ২৬। ‘ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড’ নথিপত্রগুলো খণ্ডাকারে প্রকাশের দায়িত্ব গ্রহণ করেছিল। DOCUMENTS OF THE COMMUNIST MOVEMENT IN INDIA শীর্ষক এই নথিপত্রগুলো ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিশ্বের বহু দেশে সমাদৃত হয়েছে।

সংকলিত এই খণ্ডগুলো ভারতে কমিউনিস্ট আন্দোলনের কোনো পূর্ণাঙ্গ ইতিহাস নয়; তবে ভারতে কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস রচনার ভিত্তি হিসেবে যেসব মৌলিক তথ্য, ঘটনা ও বিবর্তনের সাক্ষ্য প্রয়োজন, তার সবই এই খণ্ডগুলোর সংকলিত নথিপত্রে মজুত আছে।

তাছাড়া, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আগ্রহী মানুষরা যখন ভারতে কমিউনিস্ট আন্দোলনের সূচনা, বিকাশ ও পর্যায়ক্রমিক পরিবর্তনের বিষয়ে জানতে চাইবেন কিংবা এই পরিবর্তনের কারণগুলো অনুধাবনের চেষ্টা করবেন, তখন এই খণ্ডগুলোতে অন্তর্ভুক্ত অমূল্য নথিপত্রই তাঁদের সামনে সেই তথ্য ও প্রেক্ষাপট তুলে ধরবে।

Publishing Year

Language

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.