Frequently bought together

Dubojahaje Netaji || SHEKHAR BASU | ডুবোজাহাজে নেতাজি || শেখর বসু Jayatu Netaji || Mohitlal Majumder || জয়তু নেতাজী || মোহিতলাল মজুমদার Netajir Maa || Dr. Jayanta Choudhuiri || নেতাজির মা || ডঃ জয়ন্ত চৌধুরী
Total price: ₹568

জীবনের সর্বক্ষেত্রেই নেতাজি সুভাষচন্দ্র কিংবদন্তির নায়ক। প্রেসিডেন্সি কলেজ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গণ। সর্বত্র তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। যুদ্ধের সময় তাঁর তিনমাস ব্যাপী সাবমেরিন-যাত্রাও তেমনই এক ইতিহাস। এই গ্রন্থে তারই অনুপুঙ্খ কাহিনী। পৃথিবীর ইতিহাসে এ এক নজিরবিহীন, অভাবনীয় অভিযাত্রা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সুভাষচন্দ্র জার্মানি থেকে পূর্ব এশিয়া পর্যন্ত সুদূর পথ পাড়ি দিয়েছিলেন সাবমেরিনে। সময় লেগেছিল টানা তিন মাস। জলের নীচে দিন-রাত। শত্রুপক্ষের মাইন পাতা চতুর্দিকে। প্রতিটি মুহূর্তে টর্পেডো-আক্রমণের আশঙ্কা। মৃত্যুর হাজার ফাঁদ। তবু বিপদসঙ্কুল এই যাত্রা শেষ হয়েছিল অবশেষে। নেতাজি তাঁর চরম আঘাতের মূল খসড়া তৈরি করেছিলেন ডুবোজাহাজে বসেই। প্রায়-অলৌকিক ওই যাত্রায় জননায়কের একমাত্র ভারতীয় সঙ্গী ছিলেন তাঁর সচিব আবিদ হাসান। দুটি স্বতন্ত্র সাক্ষাৎকারে সেই যাত্রাপথের রোমাঞ্চকর বিবরণ শুনিয়েছিলেন হাসান। প্রয়াত মানুষটির মুখের সেইসব কথা ‘আত্মকথা’র ভঙ্গিতে উপস্থিত করেছেন শেখর বসু। সঙ্গে আছে লেখকের বেশ কিছু মৌলিক রচনা, যেগুলি সুভাষচন্দ্রকে ভিন্ন মাত্রায় বুঝতে সাহায্য করবে।

Weight 0.3 kg
Language

Pages

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,552 books →

Recently Viewed