বিংশ শতকের তৃতীয় দশকে ছোটোদের পত্রিকা মৌচাক-এর পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে লাগল যখের ধন। বাংলা কিশোর সাহিত্যে সেই প্রথম এল রহস্যঘন দুঃসাহসিক অভিযানের কাহিনি। বিপদ আর দুঃসাহসের সেই দ্বন্দ্বযুদ্ধের কাহিনি, যার স্রষ্টা হেমেন্দ্রকুমার রায় (১৮৮৮-১৯৬৩); চুম্বকের মতো আকর্ষণ করল সব বয়সের পাঠকদের। তাঁর খ্যাতি মূলত শিশু-সাহিত্যিক রূপে হলেও তাঁর প্রতিভার ক্ষেত্র ছিল বহুধাবিস্তৃত। সে-যুগে বাংলা থিয়েটার ও গ্রামোফোন রেকর্ডে গাওয়া গানের প্রচলিত রীতি ও রুচির মোড় তিনি ঘুরিয়ে দিয়েছিলেন। চিত্রশিল্পী হওয়ার সুবাদে তিনি ছিলেন বাংলা শিল্প ও মঞ্চাভিনয়ের সমালোচনা-সাহিত্যের অগ্রদূত-সেইসঙ্গে তাঁর ছিল অজস্র গল্প, উপন্যাস, কবিতা, অনুবাদ, স্মৃতিচারণা ও প্রবন্ধের রচনার ও সম্পাদনার দক্ষতা। বিশেষত বাংলার শিশু-কিশোর সাহিত্যকে অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা-কাহিনির স্বাদ পাইয়ে দেওয়ার জন্য তাঁর কৃতিত্ব অনস্বীকার্য। জীবদ্দশায় ভূষিত হয়েছিলেন বহু বহু পুরস্কারে। কিন্তু এ হয়তো আজও অনেকেরই অজানা যে তাঁর সাহিত্য-জীবনের সূচনা বয়স্ক সাহিত্যের মাধ্যমে। সাহিত্য-জীবনের প্রথম প্রায় বারো বছর তিনি শুধু বড়োদের জন্যেই লিখেছিলেন, যার অধিকাংশই আজও অগ্রন্থিত। শুধু তা-ই নয়, এই বারো বছরের অবধিতে লেখা বহু লেখা আজ কার্যত হারিয়েই গিয়েছে। সেই সব হারিয়ে যাওয়া লেখার একাংশ পুনরুদ্ধার ও পুনরাবিষ্কার করে তার মধ্যে থেকে সুনির্বাচিত ছাব্বিশটি রচনা দিয়ে আমরা আমাদের এ গ্রন্থটিকে সাজিয়েছি।
Dushprappya Rachana Sangraha Vol – 1 || Hemendra Kumar Roy || দুষ্প্রাপ্য রচনা সংগ্রহ প্রথম খণ্ড || হেমেন্দ্রকুমার রায়
Original price was: ₹500.₹300Current price is: ₹300.
40% off
You save ₹200
Inclusive of all taxes
Check estimated delivery
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
In stock
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
- We deliver worldwide
- Shipping charges will be shown at the final cart / checkout page
Frequently bought together
| Weight | 0.5 kg |
|---|---|
| ISBN | |
| Language | |
| Publishing Year |
5.0
4 ratings
5 reviews for Dushprappya Rachana Sangraha Vol – 1 || Hemendra Kumar Roy || দুষ্প্রাপ্য রচনা সংগ্রহ প্রথম খণ্ড || হেমেন্দ্রকুমার রায়
Only logged in customers who have purchased this product may leave a review.



















– Suprio Mukherjee (verified owner)
Rated 5 out of 5 stars
– Samiran Roy (verified owner)
Rated 5 out of 5 stars
– Anindya ghosh (verified owner)
Rated 5 out of 5 stars
– Sushanta Das (verified owner)
Rated 5 out of 5 stars
– Sushanta Das (verified owner)
Rated 5 out of 5 stars