বিগত চুয়ান্ন বছর ধরে কিছু যে লেখালেখি করা গেল, তার বেশিরভাগই গোয়েন্দা গল্প। কারণ, সেই লেখাতেই আমি আনন্দ পেয়েছি বেশি। অথচ, আমার গল্পের পাঠকদের কাছ থেকে লেখক হিসেবে গ্রহণযোগ্যতার সাড়া আসে আমার একটি অপার্থিব কাহিনি থেকে যার নামে এই ‘সিরিজ’ (‘এবং কালরাত্রি ১’ ও ‘এবং কালরাত্রি ২’)-এর নামকরণ করা হয়েছে।
বোঝাই যাচ্ছে, এই বইটি অতীন্দ্রিয় বা অপার্থিব গল্পের সংকলন। এই গল্পগুলির মধ্যে বেশিরভাগ তথাকথিত ভূতের গল্প। আর আছে কিছু কল্পবিজ্ঞানের গল্প। এদের উপস্থিতি অনেকের কাছে অস্বস্তি বা বিরক্তিকর বলে মনে হতে পারে। আমি তাঁদের কাছে আমার যুক্তি হিসেবে বলতে চাই যে, এই কাহিনিগুলিও তো ‘অপার্থিব’। এদের সবক-টাই আমাদের পৃথিবীর বাইরে থেকে আসা জীবেদের নিয়েই লেখা।
বইটিতে আরও একজন আছে। একটি নিঃসঙ্গ ‘দময়ন্তী’। এটা সকলকে জানানো দরকার যে, আমি আজ যে বয়েসে এসে পৌঁছেছি, কখন যে খেলার সাথি বিদায়দ্বার খুলে দেবেন, তা তো জানা নেই। তখন আমার এই সাম্প্রতিক ‘রহস্য সন্ধানী দময়ন্তী উপন্যাসিকা’-িট (মাসাবোর গুপ্তধন) সকলের অগোচরেই ধরার ধুলায় মিশে যাবে। তাই, এই চিন্তাটা মনে আসতেই তাড়াতাড়ি এই উপন্যাসিকাটি ঝাঁকের কইয়ে মিশিয়ে দিলুম। ভালো করেছি কি না সেটা পাঠক বিচার করবেন।
মনোজ সেন

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম














– Apratim Roy
Great
– Apratim Roy
Manoj Sen is a good writer of horror
– Soham Gupta (verified owner)
Rated 5 out of 5 stars