0 0

Frequently bought together

Ekti Mauser Pistoler Janya || Rajib Roy Goswami || একটি মাউজার পিস্তলের জন্য || রাজীব রায় গোস্বামী || Switzerlande Asterix || Goscinny, Uderzo || সুইজারল্যান্ডে অ্যাস্টেরিক্স || গচিনি, ইউদেরজো || Harano Comics || Tushar Chatterjee || হারানো কমিকস || তুষার চ্যাটার্জ্জী
Total price: ₹752

৬ই ডিসেম্বর ১৯০৭। চাংড়িপোতা রেলওয়ে স্টেশন। লুট হয়ে গেল রেলের খাজানা। মাউজার পিস্তল কেনার জন্য স্বদেশিরা ঠিক কত টাকা সেদিন রেলের সিন্দুক ভেঙে পেয়েছিলেন তা নিয়ে মতবিরোধ থাকলেও, ডাকাতির ঘটনাটি যে ঘটেছিল সেটি নিয়ে কোনো মতানৈক্য নেই। স্বয়ং বাঘাযতীন ছিলেন এই ঘটনার নেপথ্যে, এরকমটা বললেও অত্যুক্তি করা হয় না মোটেই।

বলা বাহুল্য, ওই ঘটনার অভিঘাত ছিল সুদূরপ্রসারী। এরপরই সারা বাংলা তথা দেশজুড়ে শুরু হয়ে যায় স্বদেশি ‘ডাকাত’দের দৌরাত্ম্য। দিশেহারা বৃটিশ শাসক যত বেশি দমননীতি প্রয়োগ করতে শুরু করল, বিপ্লবের আগুন ছড়িয়ে পড়তে থাকল তত বেশি করে। গঠিত হল একের পর এক গুপ্ত সমিতি। যা হয়ে উঠল সশস্ত্র সংগ্রামের আঁতুড়ঘর। অনেক গবেষকের মতে এটিই ছিল ভারতের প্রথম রাজনৈতিক ডাকাতি। এই ঘটনার বহু বছর পরে (১৯৩০ সালের ১৮ই এপ্রিল) ঘটে যাওয়া চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, ইতিহাসের পাতায় রক্তিম অক্ষরে লেখা থাকলেও, তার ভিত্তিপ্রস্তর গাঁথা হয়েছিল যে দিনটিতে তা ইতিহাসে চরম অবহেলিত। হারিয়ে যাওয়া সেই শিলালিপিরই আজ পুনর্পাঠ, এই কিশোর উপাখ্যানে।

Weight 0.5 kg
ISBN

Language

Pages

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Rajib Roy Goswami

View all

Recently Viewed