0 0

Frequently bought together

Total price: ₹522

…দাদু পিলিপ তখন গম্ভীর মুখে বলতে শুরু করলেন, ‘এই কালুপালিক হলো সমুদ্রের সেই অতৃপ্ত আত্মা,’ তাঁর কণ্ঠস্বর ধীর এবং নিচু। ‘সে বরফের স্তরের নীচে লুকিয়ে থাকে। যখন সমুদ্র আর মানবের মধ্যকার ভারসাম্য নষ্ট হয়, যখন মানুষ প্রকৃতির প্রতি অসতর্ক হয়; তখন সে জেগে ওঠে।’ পিলিপ আগুনের দিকে তাকালেন, তাঁর চোখে প্রজ্ঞার দৃঢ়তা। ‘সে তার অশুভ গুনগুনে সুর দিয়ে শিশুদের টেনে নিয়ে যায় লেকের গভীরে। আর তাদের প্রাণশক্তি শুষে নেয়। যাতে তার শক্তি বাড়ে।’ দিদিমা শাকারি, যিনি সাধারণত নীরব থাকেন; এবার যোগ করলেন, ‘প্রায় বছর চল্লিশ আগেও এমন ঘটনা ঘটেছিল। কিন্তু আমাদের কোনও ক্ষতি হয়নি, কারণ আমাদের পূর্বপুরুষরা সবসময় সমুদ্রকে সম্মান করতেন। প্রতিটি শিকারের আগে তাঁরা দেবী সেডনার কাছে প্রার্থনা করতেন। সেডনা আমাদের রক্ষা করতেন।’ বলে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তাঁর চোখে গভীর বিষাদ। ‘কিন্তু এখন আমরা অনেক কিছু ভুলে গিয়েছি। আধুনিকতার বাতাস আমাদের মনে প্রবেশ করেছে। আমরা প্রকৃতির ভাষা আর শুনতে পাই না। হয়তো সেডনাও আমাদের ওপর রুষ্ট হয়েছেন। তাঁর ক্রোধের কারণেই কালুপালিকের শক্তি বেড়েছে,’…

Weight 0.5 kg
Binding

Language

ISBN

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Rajdeep Bhattacharjee

View all

Recently Viewed