আফ্রিকার নির্জন পোস্ট-মর্টেম রুমে
অ্যাসিডে ঝলসানো এক মেয়ের লাশ।
তার হাতে বাঁধা এক নিষিদ্ধ ইগবো তাবিজ_ ওগু।
ফরেনসিক ডাক্তার অর্ক গোস্বামী যখন সেই লাশটা কাটতে গেল,
ও জানত না যে নিজের অজান্তেই জীবনের সবচেয়ে ভয়ানক
ভুলটা করতে চলেছে।
ধীরে ধীরে অর্ক তলিয়ে যেতে থাকে এমন এক অন্ধকার অতলে,
যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। অর্ককে বাঁচাতে মরিয়া লড়াইয়ে নামে ওর বাল্যবন্ধু পলাশ ও স্ত্রী ঐন্দ্রিলা। কিন্তু শহরের অলিগলিতে একের পর এক বিকৃত মৃতদেহ আবিষ্কৃত হতে থাকে।
এক ভয়ংকর বিভীষিকা জেগে উঠেছে।
এবার আর কেউ নিরাপদ নয়।
‘আকালগোলি’_ শুধু একটি ক্রাইম, থ্রিলার বা আফ্রিকান
হরর উপন্যাস নয়।
এ এক অভিশাপ, যা বই বন্ধ করার পরও
আপনাকে অনুসরণ করবে।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম












– Amit Kumar D (verified owner)
Rated without a comment
– Kalyan asish M (verified owner)
Rated without a comment
– sumanta pal (verified owner)
Rated 4 out of 5 stars
– Debanil Bhattacharya (verified owner)
Rated 5 out of 5 stars
– Swagata Rudra (verified owner)
Rated 5 out of 5 stars