প্রতিটা মানুষ বুকের ভিতর এক না লেখা মহাকাব্য বয়ে নিয়ে চলে। সে মহাভারতের ব্যাসদেব হলেন জীবন আর গণেশ হলেন সময়। খুব ভাগ্যবান হলে সেই বিস্তৃত কাহিনীর এদিকওদিক ছিটকে যাওয়া টুকরোটাকরা অন্য কেউ পড়তে পায়।

একরঙা গল্প তো নয় সেসব, যে প্যালেটে একবারই তুলি ডুবিয়ে এঁকে ফেলা যায়…. স্তরে স্তরে বহু রঙ চাপানো থাকে সে সব ছবিতে। শুধু হাসি কান্না, আক্ষেপ আর স্বপ্নপূরণের রঙই  তো রামধনুর চেয়ে বেশি।

দেশ হতে কয়েক হাজার ক্রোশ দূরে বসে প্রায় দুই দশক আগে এক বাঙালি ছাত্র, খানিক ফাজিল সে, খানিক বেকুব আর অনেকটাই  আনাড়ী, কোন সে জন্মের পুণ্যফলে সাক্ষী থাকতে পেরেছিল তেমনই কয়েকটি মহাকাব্যের, শোনার মওকা পেয়েছিল নানা রঙের কয়েকটি কিসসাকাহিনী। কোনো কবির শেষমেষ দাঁতের ডাক্তার হয়ে ওঠা, কোনো আফগান সুন্দরীর ফ্রান্সের বুকে স্বদেশতালাশ, কোনো মিশরী ড্রাইভরের বাবার প্রায় অলৌকিক শিল্পযাপন বা পারি’র সস্তা বারে সাক্ষাৎ মিলে যাওয়া এক বিদুষী…. এই বই সেই সমস্ত সাধারণ মানুষদের অসাধারণ জীবনের কোলাজ।

এইটুকুই। কিমধিকমিতি…

Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now
France E Romance E || Faiz Ahmed || ফ্রান্সে রোম্যান্সে || ফয়েজ আহমেদ ||
Original price was: ₹275.Current price is: ₹234.

Only 3 left in stock

⏰Hurry! Demand is high and stock is running out fast!