Frequently bought together

Gaan Samagra Vol 1 || Rupam Islam || গান সমগ্র ১ম খন্ড || রূপম ইসলাম Gaan Samagra Vol 2 ||  Rupam Islam || গান সমগ্র ২ ||  রূপম ইসলাম Anamika Bole Dakte Pari Ki Tomay ?|| Bramha Thakur Plus Two || Rupam Islam combo offer
Total price: ₹1180

রূপমের লেখা গান সম্পর্কে এ যুগের অন্যতম কথাসাহিত্যিক প্রচেত গুপ্ত বলেছেন, ‘আধুনিক বাংলা গানে রূপমই সেই হাতে গোনা শিল্পীদের একজন যিনি নিজের লেখা কথায় নয়, নিজের লেখা কবিতায় সুর দিয়েছেন। রূপমের গান যেমন শোনবার, তেমন কবিতা হিসেবে পড়বার। শব্দে, বাক্যে সে জীবনকে, সমাজকে বুঝতে চায় একজন যথার্থ কবির মতোই। গানের বিষয়, ভাষা, কথনভঙ্গিমা রূপমের একান্তই নিজস্ব। নিবেদিতপ্রাণ এক বাংলা রকার হিসেবে তিনি জানিয়ে দিতে পেরেছেন, রক মিউজিকের গভীরতা, ধরন, দর্শন, উদ্দেশ্য অন্য। জীবনের অভিজ্ঞানের সঙ্গে অনায়াসে মিলিয়েছেন গানের প্রতি দায়বদ্ধতা। কখনও উচ্চকিত কণ্ঠের উল্লাসে, কখনও বেদনাতাড়িত নিচু গলায়। রূপমের গান সর্বার্থেই আধুনিক বাংলা গানের একটি অতি গুরুত্বপূর্ণ ধারা। তাঁর গানের কথা, সুর, বাংলা আধুনিক গানের প্রচলিত শাস্ত্রের সমান্তরাল অন্য এক নতুন পথের সন্ধান দিয়েছে। কাব্যপ্রতিভা এবং গভীর জীবনবোধ ছাড়া এই কাজ করা যায় না। রূপমের গানের সামগ্রিক সংকলনের প্রথম খণ্ড, অতিতরুণ বয়সের ‘আকাশপন্থী হয়ে উঠবার অদম্য ইচ্ছেয় ফেরত গিয়ে শুরু হয়েছে। তারপর গানে গানেই চরৈবেতি, এক গান ডেকে এনেছে অন্য গানকে। এভাবেই সারল্য কথা বলেছে অভিজ্ঞতার সঙ্গে। তৈরি হয়ে উঠেছে আদানপ্রদান, চলাচল, গতিময়তা। ‘গান-লেখক রূপমের এ-এক নতুন আনন্দ অৰ্ঘ্য।

Weight 0.85 kg
Binding

Language

Publishing Year

Pages

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,552 books →

Recently Viewed