আধুনিক বাংলা গল্পে দিব্যেন্দু পালিত এক শ্রদ্ধা ও সম্ভ্রম-জাগানো নাম। বাংলা সাহিত্যের প্রধান গল্পকারদের অন্যতম—শুধু এই পরিচয়েই সীমাবদ্ধ নন তিনি; বস্তুত বাংলা ছোটগল্পে নিজেই এক স্বতন্ত্র ধারার প্রবর্তক। এই স্বাতন্ত্র্য ধরা পড়ে তাঁর বিষয়-বৈচিত্র্যে, অভিজ্ঞতার ব্যাপ্তিতে এবং সম্পূর্ণ নিজস্ব রচনাশৈলীতে। কখনও গভীর, কখনও আপাত-তুচ্ছ, কখনও বা আমাদের কাছে প্রায়-অপরিচিত অভিজ্ঞতা থেকে উদ্ভূত—যে-কোনও ঘটনাই তাঁর গল্পে ধরা দেয় অপ্রত্যাশিত ও ভিন্নতর তাৎপর্যে; ব্যঞ্জনাময় ভাষা, অভ্রান্ত সংলাপ ও বুদ্ধিদীপ্ত পরিমিতিবোধে হয়ে ওঠে নিখুঁত নির্মাণের দ্যোতক। চার দশকেরও বেশি সময়ে ব্যাপ্ত দিব্যেন্দু পালিতের গল্পচর্চা ও পরীক্ষা-নিরীক্ষা কখনওই এক জায়গায় থেমে থাকেনি। পর্ব থেকে পর্বান্তরে নিয়েছে নতুন মোড়, চিনিয়েছে নতুন বিস্ময়। ‘শীত-গ্রীষ্মের স্মৃতি’, ‘শোকসভা’, ‘মুন্নির সঙ্গে কিছুক্ষণ’, ‘মহাদশায়’, ‘দাঁত’, ‘মানুষের মুখ’, ‘ট্রেসপাসার্স’, ‘মাড়িয়ে যাওয়া’— সূচনাপর্বের এইসব গল্পের চমৎকারিত্বে মুগ্ধ হতে হতেই আমরা পৌঁছে যাই আরও পরিণত এক পর্বে—‘একটি মন্দিরের জন্ম ও মৃত্যু’, ‘গন্ধের আবির্ভাব’, ‘রুথ’, ‘গুপ্ত বিপ্লব’, ‘মূকাভিনয়’, ‘সীমানা’, ‘গলি’, ‘কাচ’, ‘খেলা’, ‘ছাগল বিষয়ে দু-চার কথা’ ইত্যাদি অসামান্য গল্পের সান্নিধ্যে। এ সব গল্পের একটির সঙ্গে অন্যটির বিষয়, পটভূমি বা অন্তর্নিহিত চিন্তার সাদৃশ্য নেই কোনও-বরং এতটাই পার্থক্য যে বিস্মিত হয়ে ভাবতে হয় এগুলি একই লেখকের লেখা কি না। যেটা আশ্চর্যের, তার পরেও আমাদের অপেক্ষা করতে হয় আরও এক পর্বান্তরের-প্রায় ধারাবাহিকভাবে পেয়ে যাই ‘আলমের নিজের বাড়ি’, ‘আবির্ভাব’, ‘সাধুচরণ’, ‘বিবেক’, ‘যে নেই’, ‘জাতীয় পতাকা’, ‘মুখগুলি’, ‘গাঢ় নিরুদ্দেশে’, ‘ব্রাজিল’, ‘আত্মরক্ষা’, ‘সোনার ঘড়ি’, ‘গাভাসকার’, ‘পেট’, ‘ত্রাতা’, ‘হিন্দু’, ‘মাদার টেরেসার জন্ম ও মৃত্যু’, ‘অন্তরা’, ‘সম্পর্ক’ এবং অন্যান্য অবিস্মরণীয় গল্প—অভিজ্ঞতা, বৈচিত্র্য ও সৃষ্টি-সার্থকতায় যেগুলির তুলনা অন্যত্র মেলে না। ১৩৬১ সালে মুদ্রিত প্রথম গল্প থেকে এ-পর্যন্ত প্রকাশিত দিব্যেন্দু পালিতের বিপুল গল্প-সম্ভারের সমস্ত নিয়ে পরিকল্পিত এই অভিনব ও মূল্যবান গ্রন্থ : ‘গল্পসমগ্র’। বৃহদায়তন প্রথম খণ্ডে সংকলিত হয়েছে প্রথম চব্বিশ বছরে প্রকাশিত ৮২টি গল্প।
Galpa Samagra Vol 1 || Dibyendu Palit || গল্প সমগ্র খন্ড ১ || দিব্যেন্দু পালিত
4.0 1 ratingOriginal price was: ₹1200.₹960Current price is: ₹960.
20% off
You save ₹240
Inclusive of all taxes
Delivery & shipping
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
Delivery dates are estimated for Indian pincodes only. For international orders, delivery time depends on actual logistics operations.
In stock
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
- We deliver worldwide
- Shipping charges will be shown at the final cart / checkout page
Frequently bought together
4.0
1 rating
1 review for Galpa Samagra Vol 1 || Dibyendu Palit || গল্প সমগ্র খন্ড ১ || দিব্যেন্দু পালিত
Only logged in customers who have purchased this product may leave a review.

















– Aditi Sannigrahi
Book is good