0 0

Frequently bought together

Galpo Sangraha 1 || Satyapriya Ghosh || গল্প সংগ্রহ - ১ || সত্যপ্রিয় ঘোষ GALPA SANGRAHA -1 || CHIRASREE BISI CHAKRABORTY GALPA SANGRAHA -2 || CHIRASREE BISI CHAKRABORTY
Total price: ₹1723

রেলকোম্পানির সহকর্মী, গৃহশিক্ষক সত্যপ্রিয়র ছাত্রছাত্রী, সেই ছাত্রছাত্রীর অভিভাবক, প্রতিবেশিনী নির্যাতিতা গৃহবধূ সকলের কাছেই তাঁকে হয়ে উঠতে হবে ভিতরের লোক। সেটাই মুখ্য উদ্দেশ্য, আখ্যান নির্মাণ তার অনুষঙ্গ যেন। অসচ্ছল সংসারে সুপণ্ডিত পিতার জ্যেষ্ঠ পুত্রের দায়-দায়িত্ব। দেশভাগের বালাই, নিজদেশ পরদেশের আজবঠিকানা, জীবন জীবিকার গেরো, অন্দর-বাহিরের দেওয়া-নেওয়া সত্যপ্রিয় ঘোষের আখ্যানধর্মে নিজের নিজের ছাপ ফ্যালে; তিনি জীবনে যাপন করেন তাঁর গল্প-উপন্যাসের অনেকখানি। তাঁর সৃজন আর জীবন যেন একাকার।
তাঁর শতাধিক গল্প নিয়ে ধানসিড়ি থেকে তিন খণ্ডে তৈরি হচ্ছে সত্যপ্রিয় ঘোষের গল্পসংগ্রহ। এটি প্রথম খণ্ড।

 

দেশভাগ, বাস্তুচ্যুতি, জীবিকা আর জীবনের টানাপোড়েন সত্যপ্রিয় ঘোষের গল্পের ভুবনে বয়ে চলেছে অবিরত। বাস্তুহারার হাহাকার আর রেলকোম্পানির রুজি মিলে জীবনে সংগতি-অসংগতির, অর্থ-নিরর্থের যে বিকল্পবিহীন বালাই, তার গ্রন্থনা মেলে “গোলঘরের কেষ্টদা”-র মতো গল্পে। বর্তমান খণ্ডে রেলকোম্পানিতে জীবিকানির্বাহের অভিজ্ঞতা, জীবিকা আর জীবনের নিদারুণ সব স্ববিরোধ বিছিয়ে আছে “লোকো শেডের নায়িকা”, “লোকো শেডের ছবি”, “চাকরির প্রথম দিন” বা “লোকো শেডের নায়ক”-এর মতো কাহিনিতে। কত কৌতুক সম্ভব অসহনীয় জীবনটাকে নিয়ে, এই যেন সত্যপ্রিয় ঘোষের গল্পবিশ্বের চ্যালেঞ্জ!

Weight 0.8 kg
Binding

Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Satyapriyo Ghosh

View all

Recently Viewed