Frequently bought together

Goyenda Nishith Roy Samagra || Tusher Chatterjee Indrajal Samagra || Amitabha Chakraborty || ইন্দ্রজাল সমগ্র || অমিতাভ চক্রবর্তী Thriller Comics  || Dilip Das || থ্রিলার কমিক্স  || দিলীপ দাস
Total price: ₹749

শিল্পী তুষার চ্যাটার্জ্জী সৃষ্ট বাংলা কমিক্‌সের প্রথম গোয়েন্দা চরিত্র নিশীথ রায়। পরনে কালো প্যান্ট, কালো জামা, কোমরে পিস্তল, সুদর্শন এক পুরুষ। প্রথম আত্মপ্রকাশ ১৯৬৩ (১৩৭০ মাথ) ‘শুকতারা’ পত্রিকায়। লস আটলান্টিস থেকে চম্বল, জল, স্থল, আকাশ, সর্বত্র বিচরণ তার। সহকারী তরুণ সেন। তরুণ আবার সবসময় সাদা প্যান্ট ও শার্ট পরে থাকেন, তাই তাদের জুটি ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নামে পরিচিত। নিশীথ রায়ের বন্ধু দিব্যেন্দু বোস সি আই. ডি-তে কর্মরত। তা ছাড়া আত্মীয় ও বন্ধুদের মধ্যে রয়েছে মাসতুতো বোন মীনা ও এক পাগলা শখের গোয়েদা খুড়ো। মীনা চম্বলের বিখ্যাত এক ধনী কন্যা। একাধিকবার চল অভিযানে যেতে দেখা গিয়েছে নিশীথ রায়কে |

নিশীথের শত্রুর সংখ্যা নেহাত কম নয়। ব্ল্যাক প্যান্থারের মতো ভয়ানক শত্রু খুব কম দেখা যায়। প্রথম সংঘাতে ব্ল্যাক প্যান্থার তার বাঁ-হাতের দু-টি আঙুল হারিয়েছিল। দ্বিতীয় সাক্ষাতে মার্জিলিং-এর দুই বিখ্যাত ধনী পঙ্কজবাবু ও নরেনবাবুর ছেলে রঞ্জন ও মেয়ে রত্নাকে ব্ল্যাক প্যান্থার অপহরণ করে এবং শেষে নিশীথ রায়ের বাহাদুরিতে তারা মুক্ত হয়। এ ছাড়া হাজীর মতো প্রেতাত্মা বিশারদের সঙ্গে নিশীথের মুখোমুখি সংঘাত হয়েছিল। হাজী

মিডিয়ামের মাধ্যমে এক ভয়ংকর বিদেহী আত্মাকে নিশীথের বিরুদ্ধে পাঠালেও বৃদ্ধি ও

সাহস নিয়ে সে বেঁচে যায়।

ভিয়েনা থেকে পড়াশুনা করা শিক্ষিত যুবক নিশীথ দু-দু-বার লস আটলান্টিস থেকে আগত বিজ্ঞানে অনেক উন্নত মানুষদের সাথেও তার লড়াই চালিয়েছিল।

Weight 1 kg
Binding

ISBN

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 269 books →

Recently Viewed