পিঠোপিঠি দুই ভাই। জেকব ও ভিলহেল্ম গ্রিম। জার্মানিতে জন্ম। দুজনেই মহাপণ্ডিত। ইউরোপের নানা দেশ ঘুরে লোকের মুখে-মুখে ছড়িয়ে-থাকা অজস্র রূপকথা সংগ্রহ করেছিলেন এই দুই ভাই। সে আজ প্রায় দুশো বছর হতে চলল। গ্রিমভাইদের সংগৃহীত সেইসব রূপকথা ক্রমশ ছাপিয়েছে দেশ ও কালের গণ্ডি। সারা পৃথিবীর ছোটদের জন্যই এক চিরকালীন উপহার ‘গ্রিমভাইদের রূপকথা’। গ্রিমভাইদের রূপকথাগুলিকে বাংলা ভাষায় সার্থকভাবে রূপান্তরিত করেছিলেন প্রয়াত মোহনলাল গঙ্গোপাধ্যায়। সেই সমূহ রূপকথা নিয়েই এই অখণ্ড সংগ্রহ।

Ananda Publishers
A legendary pillar of Bengali literature and publishing since 1957.
Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.











Reviews
There are no reviews yet.