শারদীয়া সংখ্যা ‘আনন্দলোক’-এ প্রকাশিত প্রথম উপন্যাস রাশিয়ান রুলেট। কাহিনির নায়ক তুর্য বোস। জন্মসূত্রে ইন্দো-রাশিয়ান। পেশায় রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি-র কোর গ্রুপ স্মার্শের দুর্ধর্ষ এক সিক্রেট এজেন্ট। ৯০ দশকে সোভিয়েত ভেঙে যাওয়ার পর গুপ্তচর সংস্থার চাকরি ছেড়ে দিয়ে যোগ দেয় ছোট একটা তেলসমৃদ্ধ দেশের অধিপতি বিপুল ধনী এক আরব সুলতানের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে। কিন্তু ভাগ্য বিপর্যয়ে সে চাকরিও ছেড়ে দিয়ে উদ্দেশ্যহীন এদিক ওদিক ভেসে বেড়াতে বেড়াতে অবশেষে এসে থিতু হয় তার বাবার জন্মভূমি কলকাতায়। সেখানে যখন জীবন মোটামুটি শান্ত নিরুপদ্রব, গতানুগতিক। ঠিক তখনই একদিন মস্কো থেকে আসা একটা ফোন ফের ওলটপালট করে দেয় সবকিছু। আফ্রিকার এক নিষ্ঠুর স্বৈরশাসকের দেশে ভয়ংকর অভিযানে যেতে হয় তুর্যকে। হাড়হিম করে দেওয়া মরণপণ সেই যুদ্ধের রেশ ধরেই আরও দুই বিপজ্জনক অভিযানের আখ্যান সিউডো ইউডো এবং নোয়ার নাও, উপন্যাস আকারে প্রকাশিত হয়েছিল যথাক্রমে ২০২৩ এবং ২০২৫ ‘আনন্দবাজার পত্রিকা’ পূজাবার্ষিকীতে। এবার সেই তিন উপন্যাস বাঁধা পড়ল দুই মলাটের অভ্যন্তরে। পাঠকের ভাল লাগলেই এই সংকলনের প্রয়াস সার্থক।

Ananda Publishers
A legendary pillar of Bengali literature and publishing since 1957.
Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.














Reviews
There are no reviews yet.