মুম্বাই। যতটা আলোময়, ততটাই অন্ধকার।
এ নগর থামতে জানে না। রাতেও ঘুমোয় না। দিনেও রাত্রির নিকষ আঁধার ঘিরে রাখে এ শহর। হত্যা নগরের এই গোলকধাঁধায় এসে পড়ে নোমান। তরতাজা যুবক নিজেই এক আস্ত রহস্য, নিজেই এক গাঢ় অন্ধকার, অনেকটা মুম্বাইয়ের মতোই। নোমান কি এই কাহিনির নায়ক? নাকি খলনায়ক? সে কি আঁধার শেষে সূর্যোদয়ের অপেক্ষায়?
নাকি সে এই ধান্দায় হতে চায় বাদশা? কাহিনির পরতে পরতে রোমাঞ্চ আর অ্যাকশন। এক অবিশ্বাস্য গতির কাহিনিতে কখন আপনি অন্ধকার আর কখন আলোর পক্ষে থাকবেন— সেই ধাঁধা রয়ে যাবে শেষ পর্যন্ত।

Weight 0.5 kg
Dimensions 21 × 18 × 2 cm
Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Hatya Nagarer Golokdhadha || Sitam Chakraborty
Original price was: ₹345.Current price is: ₹276.

In stock