Frequently bought together

Heruk Ebong || Soumitra Biswas || হেরুক এবং || সৌমিত্র বিশ্বাস Heruk 2 || Soumitra Biswas || হেরুক ২ || সৌমিত্র বিশ্বাস Chondorajar Boli || Sanjoy Bhattacharya || চন্ডরাজার বলি || সঞ্জয় ভট্টাচার্য
Total price: ₹816

মা-বাবা, আত্মীয়স্বজনের সঙ্গে কালিম্পঙের বাড়িতে গিয়েছিল রিয়া। বাড়িটা কিনেছিলেন ওর প্রমাতামহ গৌরীকান্ত রায়। যেদিন পৌঁছোয়, সেইদিনই সন্ধেবেলা, বাড়িটার যিনি কেয়ারটেকার, সেই সঞ্জয়বাবু হঠাৎ রিয়াকে অশ্লীল ইঙ্গিত করেছিলেন। কেন?
এদিকে নানা রহস্যে ভরপুর সেই বাড়ি থেকে পূষণ একটা অদ্ভুতদর্শন মূর্তি আর গৌরীকান্ত রায়ের ডায়েরি উদ্ধার করে। ডায়েরির পাতায় পাতায় এমন সব কথা লেখা আছে যা পড়লে গৌরীকান্ত রায়ের সম্বন্ধে বিরূপ ধারণা জন্মায়। অদ্ভুতভাবে ওই ডায়েরি পাবার দু-দিনের মধ্যেই এক রাত্তিরে নিখোঁজ হয়ে যায় রিয়া। তার নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে কে বা কারা আছে? রিয়াকে কি কিডন্যাপ করা হয়েছে নাকি স্বেচ্ছায় আত্মগোপন করেছে? তার শেষ অবধি কী পরিণতি হল? পুলিশকে সঙ্গে নিলেও রিয়ার অন্তর্ধান রহস্য ভেদ হল সম্পূর্ণ অদ্ভুত এক পদ্ধতিতে। সেই পদ্ধতির প্রয়োগের মধ্যে দিয়ে উঠে এসেছে বৌদ্ধধর্ম, তার নানা ভাগ, নানা মত নানা প্রকরণ।
বৌদ্ধ তন্ত্র এবং তার সাংকেতিক ভাষা নিয়ে উপন্যাস বাংলা সাহিত্যে এই প্রথম। আজকাল বাংলা ভাষায় তন্ত্র আশ্রিত উপন্যাসের যে এত প্রাদুর্ভাব, সন্দেহ নেই যে তাদের পূর্বসূরী হেরুক। বিভূতিভূষণ এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অবদান মনে রেখেও একথা বলতে হচ্ছে।

Weight 0.4 kg
Binding

Language

Pages

Publishing Year

Condition New
4.6 14 ratings
  • 5 ★86%
  • 4 ★7%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★7%

Customers say

Readers love this book — 93% of ratings are 4 stars or more. They especially praise the story. Opinions are mixed on the writing and price & offers.

Tap a topic to see the reviews that mention it

Summarised from 6 customer reviews

14 reviews for Heruk Ebong || Soumitra Biswas || হেরুক এবং || সৌমিত্র বিশ্বাস

  1. – Dr Sumon R (verified owner)

    Rated without a comment

  2. – Samiran Roy (verified owner)

    Rated 5 out of 5 stars

  3. – Shraboni Naskar Saha (verified owner)

    Rated 5 out of 5 stars

  4. – Sandip Karmakar (verified owner)

    Rated 5 out of 5 stars

  5. – Arijit Saha ray (verified owner)

    Rude behaviour of the staff

Only logged in customers who have purchased this product may leave a review.

See all 14 reviews →

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 267 books →

Recently Viewed