মিশর দেশটা নিয়ে কৌতূহলী নয় এমন বাঙালি খুব কমই আছেন। সাড়ে পাঁচ হাজারেরও বেশি পুরোনো একটা সভ্যতা, যার সঙ্গে জড়িয়ে আছে কত ফারাও, কত দেবদেবীর নাম। পিরামিড, মমি, স্ফিংস এবং আরও কত কী! কত রোমাঞ্চকর সব আখ্যান জড়িয়ে রয়েছে এর ইতিহাসের সঙ্গে। আবার হুগলি নদীর তীরের কলকাতা শহরে ছড়িয়ে রয়েছে অজস্র মিশরীয় মণিমাণিক্য। তার খবরই-বা ক-জন রাখেন!
হায়রোগ্লিফের দেশে নিয়ে এল সেইসব গল্প যার কিছু কিছু জানা এবং বেশির ভাগই অজানা। ইতিহাসের শুকনো কচকচি নয়, বরং স্বাদু অথচ সহজপাচ্য গল্পের আকারে বলা এক হারিয়ে যাওয়া সময়ের কথাই এই বইয়ের মূলধন। তার সঙ্গে আছে ২৫০-র বেশি ছবি, যার বেশ কিছু দুর্লভ, দুষ্প্রাপ্য। এমন বই বাংলা ভাষায় খুব কমই আছে।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম









– Sumanta Polley (verified owner)
Rated 5 out of 5 stars
– Sumanta Polley (verified owner)
Rated 5 out of 5 stars
– SOURAV DAS (verified owner)
Rated 5 out of 5 stars
– Sagnik Das (verified owner)
They gave me a damage product. I already claim replacement but they do not initiate.
– Santanu Banerjee (verified owner)
Rated 4 out of 5 stars