Frequently bought together

Humayuner Swapna Ityadi Galpa || Parashuram || হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প || পরশুরাম Pakdandi || Leela Majumdar || পাকদন্ডী || লীলা মজুমদার Aranyak || Bibhutibhusan Bandyopadhyay || আরণ্যক || বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Total price: ₹619

বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন রাজশেখর বসু, স্বনামে এবং পরশুরাম ছদ্মনামে।

১৮৮০-এর ১৮ মার্চ থেকে ১৯৬০-এর ২৭ এপ্রিল, আশি বছরের বর্ণময় জীবন। বিয়াল্লিশ বছর বয়সে প্রথম গল্প প্রকাশিত হয় ‘ভারতবর্ষ’ পত্রিকায়, ‘শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড’। উৎকেন্দ্র সমিতির আড্ডার বন্ধুরা পীড়াপীড়ি না করলে বা জলধর সেন মশাই জোর না করলে হয়তো এই বিরল প্রতিভার দেখা পেতে আরও অপেক্ষা করতে হতো।

কাঁধে ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালের গুরুদায়িত্ব । তারপরেও তিনি গল্প লিখেছেন, রচনা করেছেন কবিতা ও প্রবন্ধ। পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিনী পদক, সরোজিনী পদক, একাধিক বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট।

রবীন্দ্রনাথের ভাষায় তিনি কেমিক্যাল গোল্ড নন, খাঁটি খনিজ সোনা। তাঁর অধিষ্ঠান অগণন পাঠকের মনোরা *জ্যের সিংহাসনে।

এই গল্পগ্রন্থে মোট দশটি গল্প আছে। সেগুলি হল – হনুমানের স্বপ্ন, পুনর্মিলন, উপেক্ষিত, উপেক্ষিতা, গুরুবিদায়,
মহেশের মহাযাত্রা, রাতারাতি, প্রেমচক্র, দশকরণের বানপ্রস্থ ও তৃতীয়দ্যূতসভা ।

Weight 0.5 kg
Binding

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed