0 0

Frequently bought together

Ilishmarir Chor Moriyamer Kanna || Abdul Jabbar || ইলিশমারির চর মরিয়মের কান্না || আবদুল জব্বার Icchamatir Atithi : Bibhutibhusan Hoye Othar Kahini || Sayantan Thakur || ইছামতীর অতিথি : বিভূতিভূষণ হয়ে ওঠার কাহিনি || সায়ন্তন ঠাকুর Nakshalbari Vol. 1 : Atandra Utthangatha || Madhumay Pal || নকশালবাড়ি খণ্ড ১ : অতন্দ্র উত্থানগাথা ||  মধুময় পাল
Total price: ₹1161

‘ইলিশমারির চর’ প্রথম প্রকাশিত হয়েছিল ‘রবীন্দ্রজন্মশতবার্ষিকী’ বর্ষে, বাং ১৩৬৮, ইংরেজি ১৯৬১ সালে। অর্থাৎ আজ থেকে প্রায় ৬৫ বছর আগে। তখন লেখকের বয়স ছিল আঠাশ বছর। বইটির প্রকাশক ছিলেন ‘ওয়াই মল্লিক’, ১১০/এ, মহাত্মা গান্ধী রোড; পরিবেশক ছিল ‘ইউনিভার্সাল বুক ডিপো,’ ৫৭ বি, কলেজ স্ট্রিট। প্রচ্ছদশিল্পী ছিলেন খালেদ চৌধুরী। বইটির মুদ্রক ছিলেন আবদুল আজিজ আল আমান। যত্ন নিয়ে আজিজসাহেব বইটি তাঁর ‘বঙ্গ আজাদ প্রেস’ থেকে ছাপিয়ে দেন। সেই সূত্রে আবদুল জব্বারের সঙ্গে আজিজ আল আমানের সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে আজিজ আল আমান হয়ে ওঠেন লেখক ও প্রকাশক, ‘কাফেলা’ পত্রিকার সম্পাদক ও এক লেখকগোষ্ঠীর পৃষ্ঠপোষক। আবদুল জব্বারের সাহিত্যের মূল্যায়ন ও সম্মান প্রদর্শনে তিনি বিশিষ্ট ভূমিকা নেন। আবদুল জব্বারকে ‘কাফেলা’ পুরস্কারে সম্মানিত করেন।

প্রথম সংস্করণে ‘ইলিশমারির চর’ উৎসর্গ করা হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। জব্বারের অত্যন্ত শ্রদ্ধার মানুষ ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনো এক অজানা কারণে ‘সেরা প্রকাশক প্রাইভেট লিমিটেড’ প্রকাশিত ‘ইলিশমারির চর’-এর তৃতীয় সংস্করণে উৎসর্গ পৃষ্ঠা বদলে বইটি উৎসর্গ করা হয় ‘দুই বঙ্গের ধীবর-সম্প্রদায়কে’।

‘ইলিশমারির চর’ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আবদুল জব্বারের এই নদীকেন্দ্রিক উপন্যাসটি ‘পদ্মানদীর মাঝি’ ও ‘তিতাস একটি নদীর নাম’-এর পাশাপাশি আলোচিত হতে থাকে সুন্দরবন ও জেলে জীবনের পুঙ্খানুপুঙ্খ চিত্রায়নের জন্য। প্রথম প্রকাশের ২৫ বছরের পর তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়। পরবর্তীতে এই বইটি অন্য প্রকাশনা থেকেও প্রকাশিত হয়েছে।

আবদুল জব্বার তাঁর কয়েকটি উপন্যাস আমাদের যথাযথ মর্যাদা দিয়ে প্রকাশ করার দায়িত্ব দেন। আমরা বাংলা সাহিত্যের নদীকেন্দ্রিক উপন্যাস ও সুন্দরবনচর্চার বর্তমান আগ্রহের কারণে এই উপন্যাস-সহ ‘মরিয়মের কান্না’ উপন্যাসটি একত্রে প্রকাশ করে আমাদের প্রিয় লেখক আবদুল জব্বারকে সম্মানিত করছি।

‘ইলিশমারির চর’-এর ক্ষেত্রে আমরা প্রথম সংস্করণ ও তৃতীয় সংস্করণের পাঠ সমন্বয়ে একটি মান্য পাঠ পাঠকের সামনে হাজির করলাম।

‘ইলিশমারির চর’-এর মতো ‘মরিয়মের কান্না’ উপন্যাসও আবদুল জব্বারের প্রতিনিধিমূলক জল-জঙ্গল-নদী, সুন্দরবন, মীন ধরার ধীবর, ব্যাপারী ও সুন্দরবনের গভীরে কাঠকাটার ইজারাদার মহাজনের জীবন, লোভ, লালসার বিচিত্ররূপ- যা লেখকের গভীর পর্যবেক্ষণের নির্যাস। এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮৭ সালে, ‘নাথ পাবলিশিং’, কলকাতা থেকে। বইটি উৎসর্গ করা হয় সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্রকে, যিনি ছিলেন লেখকের ‘পরমশ্রদ্ধাস্পদেষু’।

আবদুল জব্বার তাঁর লেখনীর কুশলতায় সমকালে বিদ্বগ্ধ সমাজের যেমন স্নেহভাজন হয়ে ওঠেন, তেমনি আজও তিনি সমান আকর্ষণের ও আলোচ্য। আগামী দিনের পাঠকের জন্য এই উপন্যাস দুটি তাঁর নিজস্বতাকে স্বমহিমায় তুলে ধরে বাংলা সাহিত্যের গৌরবের অংশ হয়ে থাকবে এই আমাদের বিশ্বাস।

—সন্দীপ নায়ক

 

Weight 0.5 kg
Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now