0 0

Frequently bought together

JANMA SHATABARSHA SMARAK GRANTHA || GAJENDRA KUMAR MITRA Puraner Aro Galpo || Bimal Kar || পুরাণের আরো গল্প || বিমল কর Bhoktokobi Joydeb || Radhamadhab Mondal || ভক্ত কবি জয়দেব || রাধামাধব মন্ডল
Total price: ₹500

গজেন্দ্রকুমার মিত্রের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে এই স্মারক গ্রন্থের প্রকাশ। গ্রন্থটি ব্যক্তি গজেন্দ্রকুমার মিত্র এবং তাঁহার সাহিত্য লইয়া বিখ্যাত লেখক ও সমালোচকবৃন্দ এবং তাঁহার নিকটজনদের লেখায় সমৃদ্ধ। স্মারকগ্রন্থের রচনাগুলিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হইয়াছে। প্রথমটি ‘নানা চোখে গজেন্দ্রকুমার’। এই বিভাগে আছে কথাসাহিত্য চৈত্র ১৩৮৩-তে প্রকাশিত গজেন্দ্রকুমার মিত্র সংবর্ধনা সংখ্যা হইতে লওয়া নির্বাচিত রচনা, দ্বিতীয় বিভাগে গজেন্দ্রকুমারের সাহিত্য সম্বন্ধে আলোচনা যাহা গজেন্দ্রকুমার মিত্র রচনাবলীতে বিভিন্ন সমালোচকদের ভূমিকা হইতে গৃহীত। তৃতীয়, অর্থাৎ শেষ বিভাগটি ‘স্মরণার্থ্য’- ‘কথাসাহিত্য’ অগ্রহায়ণ ১৪০১-এ প্রকাশিত গজেন্দ্রকুমার মিত্রের তিরোধানের পর প্রকাশিত স্মরণ সংখ্যা হইতে লওয়া কয়েকটি নির্বাচিত নিবন্ধ।
এই স্মারকগ্রন্থ অবশ্যই গজেন্দ্রকুমারের পূর্ণাঙ্গ ও শেষ মূল্যায়ন নয়। কিন্তু গজেন্দ্রকুমারের মতো মহৎ শিল্পীর জীবন ও সৃষ্টিকর্মের সহযোগকে দেখাইয়া দিবার একটি প্রাথমিক প্রয়াস মাত্র।
সংকলনটি পাঠকদের ভালো লাগিলে আমাদের পরিশ্রম সার্থক মনে করিব।

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Gajendrakumar Mitra

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now