Frequently bought together

JUGALBANDI || NABIL MUHTASIN,KISHOR PASHA IMON 13 No. Floor || Abhishek Chattopadhyay || তেরো নম্বর ফ্লোর || অভিষেক চট্টোপাধ্যায় MRIGOTRISHA || KISHOR PASHA IMON || মৃগতৃষা ||  কিশোর পাশা ইমন
Total price: ₹952

যুগল : এসপিওনাজ সংস্থা ‘দ্য এজেন্সি’-র নতুন দুই রিক্রুট রুমি ও গার্গী। ইদের পরের দিন, যখন রুমি পাঞ্জাবি পরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল আর গার্গী সেজেগুজে শাড়ি পরে বান্ধবীর বিয়ের রিসেপশনে এমনই একটা সময়ে ওদের কাছে জরুরি একটা নির্দেশনা আসে। যেতে হবে উত্তরাঞ্চলে, দেশের একদম শুরুর প্রান্তে। একজন ভয়ঙ্কর খুনির মুখোমুখি হতে হবে ওদেরকে। রুমি আর গার্গী যে অবস্থায় ছিল সেই

অবস্থাতেই দুজন দুটো আগ্নেয়াস্ত্র নিয়ে রওয়া হয়ে গেল। একজন ইন্টারন্যাশনাল সিরিয়াল কিলার, যে কোনো আন্তর্জাতিক সীমারেখায়। কখনোই আবদ্ধ ছিল না। জাপান, কোরিয়া, ফিলিপাইন থেকে শুরু করে উপমহাদেশের তিব্বতেও খুন করেছে সে। ভিক্টিমদের গলা কেটে ও বুক চিরে হৃৎপিণ্ড বের করে নিয়ে খুন করে এই সিরিয়াল কিলার। ভিত্তিমদের সবাই জীবনে কখনও না কখনও কোনো না কোনো কান্টের সঙ্গে জড়িত ছিল। ঘুনগুলোর মধ্যে চমৎকার একটা

প্যাটার্ন আবিষ্কার করে ফেলেছে তরুণ এজেন্ট কমি। এবার? লৌকিক আর অলৌকিক যেন এক রেখায় এসে মিলে গেল রুমি ও গার্থীর সামনে। ভয়ঙ্কর এক সাইকোপ্যাথ যে সবগুলো ধর্মের একীভূত এক বিকৃত রূপের অবসেশন লালন করে তার সঙ্গে মুখোমুখি হতে হল ওদেরকে। এখন প্রাণ বাঁচানোই দায় ।

 

বন্দি : যুদ্ধবিধ্বস্ত কঙ্গো। দীর্ঘদিন ধরে চলছে দেশটার প্রধান দুই গোত্র হুতু আর তুতসিদের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধাবস্থার মধ্যেই নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার অ্যাঞ্জেলা মার্টিন ও ফটোগ্রাফার চার্লি হান পা রাখল কঙ্গোর তুতসি অধ্যুষিত এলাকায়। রিপোর্ট করা অবস্থাতেই বিদ্রোহী হুতুদের একটা মিলিটারি দল করল অ্যাঞ্জেলাকে। মরতে মরতে বেঁচে গেল বাংলাদেশি মার্সেনারি ইরফান ও ইন্ডিয়ান মার্সেনারি প্যাটেল।

ইরফান নিজের ভেতরে এক অজানা তাগিদ অনুভব করল অ্যাঞ্জেলাকে উদ্ধার করার। এদিকে চলছে ভিন্ন এক নাটক। হুতুদের নারীলোভী ক্যাপ্টেনের পথও মাড়িয়ে দিল ইরফান আর প্যাটেল। পুরো কঙ্গো জুড়েই যেন বেড়ে উঠছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের মহীরুহ। এসবের মধ্যে থেকে নিউ ইয়র্ক টাইমসের অপহাত রিপোর্টার অ্যাঞ্জেলাকে জীবিত উদ্ধার করাটাই একটা বড়োসড়ো চ্যালেঞ্জ হয়ে দেখা দিল ইরফানের সামনে।

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now