Frequently bought together

KABIR || KHITIMOHAN SEN || কবীর || ক্ষিতিমোহন সেন Kabirer Prem Peyala || Sanjib Chattopadhyay Shmashancharir Chalcharittir || Sabyasachi Sengupta || শ্মশানচারীর চালচরিত্তির || সব্যসাচী সেনগুপ্ত
Total price: ₹936

ক্ষিতিমোহন সেন

ক্ষিতিমোহন সেনের জন্ম ১৮৮০, কাশীতে। কাশী কুইন্স কলেজ থেকে সংস্কৃতে এন এ। কর্মজীবন শুরু চম্বারাজ্যের শিক্ষাবিভাগে। ১৯০৮ সালে রবীন্দ্রনাথের আহ্বানে ব্রহ্মচর্যাশ্রনে যোগদান, পরে বিদ্যাভবনের অধ্যক্ষ, কিছুদিন বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য। লোকসংগীত ও ছড়া সংগ্রহের জন্য তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছেন। কবীর, দাদু, মধ্যযুগীয় নরনিয়া সাধক এবং বাউলদের গানের সুসংবদ্ধ সংগ্রহ তাঁর অসামান্য কৃতিত্ব। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: ভারতীয় মধ্যযুগের সাধনার ধারা, দাদু, ভারতের সংস্কৃতি, বাংলার সাধনা, জাতিভেদ, হিন্দু মুসলমানের যুক্তসাধনা, বলাকা কাব্য পরিক্রমা, বাংলার বাউল, চিন্ময় বঙ্গ, প্রাচীন ভারতে নারী, যুগগুরু রামমোহন, Hinduism. রবীন্দ্রনাথের ‘ওয়ান হান্ড্রেড পোয়েনস অফ কবীর’ গ্রন্থটি ক্ষিতিমোহনের কবীর-বচন সংগ্রহ অবলম্বনে রচিত (১৯১৪)।বিশ্বভারতীর প্রথম দেশিকোত্তম’ (১৯৫২)। মৃত্যু: ১২ মার্চ ১৯৬০

 

মধ্যযুগের বিস্ময়কর সাধককবি কবীরের জীবনী ও সন-তারিখ নিয়ে বহু তর্ক-বিতর্ক, বিস্তর রহস্য-কিংবদন্তী। কিন্তু তাঁর বচনের জনপ্রিয়তা প্রশ্নাতীত। সর্বজনীন ও যুগোত্তীর্ণ এই রচনাবলিতে অবশ্য বেশকিছু প্রক্ষিপ্ত অংশেরও অনুপ্রবেশ ঘটে গিয়েছে। এই শতকের শুরুর দশকে পণ্ডিত ক্ষিতিমোহন সেন শান্তিনিকেতনে যোগ দিয়েই, রবীন্দ্রনাথের প্রত্যক্ষ প্রেরণায় ও তাগিদে, কবীরের এক নির্ভেজাল বচন-সংগ্রহে উদ্যোগী হন। বহু পুঁথিপত্র ঘেঁটেছেন, বহু জায়গা ঘুরেছেন, সরাসরি লোকমুখ থেকেও আহরণ করেছেন তিনি উপাদান। সেই বিপুল পরিশ্রশ্রনেরই ফসল চার খণ্ডে প্রকাশিত ‘কবীর’। প্রায় পঁচাশি বছর বাদে সেই অমূল্য গ্রন্থটি এক খণ্ডে পুনর্মুদ্রিত হল। প্রায় সাড়ে তিনশো কবীর-বচন এখানে বিষয়মুখী বিন্যাসে অন্তর্ভুক্ত, সঙ্গে সরল বঙ্গানুবাদাজাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এই সংকটকালে এ-গ্রন্থের পুনঃপ্রকাশকে স্বাগত জানিয়েছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সব্যসাচী ভট্টাচার্য। তাঁর বিস্তৃত প্রাক্কথনটি এই সংস্করণের আরেক আকর্ষণ।

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

Condition New
5.0 1 rating
  • 5 ★100%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

1 review for KABIR || KHITIMOHAN SEN || কবীর || ক্ষিতিমোহন সেন

  1. – drluvu

    good book

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,545 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now