Frequently bought together

Kalidaser Meghdut | Budhadeb Basu | কালিদাসের মেঘদূত | বুদ্ধদেব বসু Rahasyamay Mandir || Aniruddha Sarkar || রহস্যময় মন্দির || অনিরুদ্ধ সরকার Upanyas SamagraVol 2  Bibhutibhushan Bandopadhyay || উপন্যাস সমগ্র খণ্ড ২ || বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Total price: ₹1660

বর্ষা ও বিরহ— এই বিষয় দুটি ভারতীয় কাব্যে আজ পর্যন্ত প্রধান হয়ে আছে; তার একটি মুখ্য কারণ ‘মেঘদূত’-এর আবহমান বিস্তার। বর্ষার সঙ্গে রয়েছে প্রেম ও বিরহের একটি অবিচ্ছেদ্য সম্বন্ধ। এই যে সাহিত্যিক ঐতিহ্য যুগ যুগ ধরে গড়ে উঠল, তার মধ্যে এই কাব্যটির প্রভাব অনস্বীকার্য। সেই মেঘদূতের অনুবাদ ‘কবিতা’ পত্রিকায় প্রকাশের সঙ্গে সঙ্গে আলোড়ন দেখা গিয়েছিল। ‘কালিদাসের মেঘদূত’ গ্রন্থে সংস্কৃত পাঠের সঙ্গে বুদ্ধদেব বসুর পদ্য অনুবাদ এক কালজয়ী স্বাক্ষর বহন করছে আজও। অনুবাদ শুধু নয়, এই গ্রন্থের দীর্ঘ ভূমিকায় সংস্কৃত কবিতার সঙ্গে আধুনিক জীবনের ব্যবধান ও বিশ্লেষণধর্মী আলোচনায় তিনি অজস্র মনোজ্ঞ তথ্য-মন্তব্য পরিবেশন করেছেন। যা অনতিক্রম্য। এই গ্রন্থে রয়েছে প্রাচ্য এবং পাশ্চাত্যের আঠারোটি চিত্রকলা-ভাস্কর্যের নিদর্শন এবং সেই বিষয়ে বিস্তারিত আলোচনা— যা দৃষ্টিভঙ্গির বিভিন্নতা ও অনন্য শিল্প-দর্শনের পরিচায়ক। কালাতিক্রমী এই গ্রন্থ ফিরিয়ে আনা হল নব সংস্করণে, যাতে ঋদ্ধ হবে পাঠক-মনন।

Weight 0.5 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,552 books →