0 0

Frequently bought together

Khandangsher Samachar || Shreya Ghosh || খণ্ডাংশের সমাচার || শ্রেয়া ঘোষ American World Literature An Introduction || Paul Giles || Charti Akhyaika | Dibakar Bhattacharya | চারটি আখ্যায়িকা | দিবাকর ভট্টাচার্য
Total price: ₹2959

এ সবই খণ্ড জীবনের কড়চা অথবা অস্তিত্বের জটিলতা। ব্যক্তি মানুষের সংক্ষিপ্ত সময়কাল। এরই মাঝে তার নিজস্ব বেঁচে থাকা-যাপন ও প্রতিরোধ। শ্রেয়া ঘোষ সেই সব সমাচার একটি একটি করে গেঁথে নেন নবনীত সূচে; শ্রেয়ার অভাবিত ধারালো গদ্যে কোথাও অসহায় মা মেয়ে মিথ্যা গল্পজাল বুনে বুনে তৈরি করে আত্মরক্ষার বর্ম, কখনও খসে পড়ে তথাকথিত শিক্ষিত মানুষের মুখোশ, কিম্বা বহুভুজ সম্পর্কে বাহুগুলি মুছে যেতে যেতে সমীকরণ বদলে ক্রমশ একমাত্রিক, অথবা সেই সব জরায়ুহীন মেয়েরা; প্রতারণা কখনও যেন বিতত বীতংস, কোথাও উদ্বাস্তু যুগপৎ পশু ও মানুষ, আবার রবীন্দ্রসঙ্গীত যেন হয়ে উঠছে কোনো গল্পের চরিত্র। এইভাবে তৈরি হয়ে যায় মানুষের ঘর দোর, সংসার, জামরুল গাছে বোলতার চাক, বনতুলসীর ঝাড়, অস্থায়ী গেরস্থালি থেকে রান্নার বাস ভেসে আসে; সরু গলিতে রিকশা চলে, সাইকেল, সে সব পেরিয়ে বড়ো রাস্তায় রুটের বাস, খানিক দূরে গার্লস হস্টেল কিম্বা ফিনাইলের কারখানা। দু’মলাটের মাঝখানে ছোটো বড়ো নানা মাপের বাড়ি ঘর, নিজস্ব সব ছাদ, উঠোন, জানলা, দরজা- পাঠকের কড়া নাড়ার অপেক্ষায়।

Weight 0.5 kg
Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed