Frequently bought together

Khude Boigyanik Sera Samagra || Dilip Das || খুদে বৈজ্ঞানিক সেরা সমগ্র || দিলীপ দাস Khude Boigyanik" (Volume 3)  ||  Dilip Das ||    খুদে বৈজ্ঞানিক  ৩ খণ্ড ||  দিলীপ দাস Thrillar Comics 2 : Samudrer Niche Shahar || Dilip Das || থ্রিলার কমিকস ২ : সমুদ্রের নীচে শহর || দিলীপ দাস
Total price: ₹597

খুদে বৈজ্ঞানিকের বিজ্ঞান নিয়ে ভীষণ কৌতূহল। হবে নাই বা কেন, খুদের ‘মেজকা’ যে স্বয়ং একজন বৈজ্ঞানিক। খুদে তাই চুপিচুপি দেখতে আসে তাঁর মেজকার নতুন আবিষ্কার। মেজকার দেখাদেখি খুদে নিজেও আবিষ্কারের চেষ্টা করে, আর তাতেই ঘটে যত বিপত্তি। আবার কখনো সে কাজের কিছু জিনিসও আবিষ্কার করে ফেলে। মেজকাও কম যান না, নতুন কিছু আবিষ্কার করলে সেই আবিষ্কার প্রয়োগের ‘গিনিপিগ’ হিসেবে খুদেকেই বেছে নেন। এদের কর্মকান্ডের অন্যতম দুই সঙ্গী খুদের বোন পুঁটি, আর কুকুর ‘ডগা’। ডগা আবার স্নোয়ী বা কুট্টুসের মতন কথা বলে। বাড়ির সবাই খুদে আর তাঁর মেজকাকে নিয়ে অস্থির। এরকমই বিজ্ঞানভিত্তিক, ঘটনাবহুল মজার কমিক্স, দিলীপ দাসের ‘খুদে বৈজ্ঞানিক’। ৮০’র দশকের জনপ্রিয় কমিক্স সিরিজটিকে রঙিন না করে, বইতে মূল সাদা-কালো সংস্করণ রাখা হয়েছে, যাতে পাঠক ভিন্টেজ কমিক্সের স্বাদ পান। বৃহৎ এই সংকলনে আছে খুদে বৈজ্ঞানিক সিরিজের সেরা কমিক্স, সঙ্গে দুষ্প্রাপ্য কার্টুন স্ট্রিপ।

Weight 0.5 kg
Country Of Origin

India

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 269 books →

Recently Viewed