বিশ্বজুড়ে নাবালক-কিশোরদের অপরাধের ঘটনা উদ্্বেগজনক হারে বাড়ছে। চুরি, ছিনতাই, মাদকাসক্তি থেকে শুরু করে সাইবার অপরাধ ও হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কম বয়সিরা। বিশেষজ্ঞদের মতে, এটি একটি গভীর সামাজিক সংকট। কিশোর অপরাধের পেছনে প্রধান কারণগুলির মধ্যে অন্যতম_ পারিবারিক অবহেলা, পরিবারে ভাঙন, দারিদ্র্য, খারাপ সঙ্গ এবং নিয়ন্ত্রণহীন ডিজিটাল ব্যবহারের প্রভাব। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, স্কুলছুট কিশোররা সহজে অপরাধচক্রের ফাঁদে পা দিচ্ছে।কিন্তু এগুলো একটা দিক। অন্যদিকটা আরও বেশি চিন্তার। যখন দেখা যায়, কিছু পাওয়ার উদ্দেশ্যে পরিবার এবং অভিভাবকরা নিজের সন্তানদের ঠেলে দিচ্ছেন অপরাধের কানাগলিতে। এই বইয়ে তুলে ধরা হয়েছে এ-রাজ্যে ঘটে যাওয়া ঠিক তেমনই একটি সত্যি ঘটনা, যেখানে এক নাবালককে ব্যবহার করা হয়েছে দাবার বোড়ের মতো। একটা অপরাধ হয়ে যাওয়ার পরে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়েছে তদন্ত, লেখকের কলমও। শেষ হয়েছে এমন জায়গায়, যা আপনাকে ভাবাতে বাধ্য করবেই_ কোথায় রয়েছি আমরা…‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি।’ হারিয়ে কি যাচ্ছে সেই শপথও?

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম















– Stuti Majila (verified owner)
Bookmark required
– Stuti Majila (verified owner)
Bookmark required
– Stuti Majila (verified owner)
Bookmark required