Frequently bought together

Kolkata 46' Mrityu Upotyoka  || Sujit Roy || কলকাতা ৪৬' মৃত্যু উপত্যকা || সুজিত রায় Gujaber Grashe Netaji | Sujit Roy || গুজবের গ্রাসে নেতাজি | সুজিত রায় WhatsApp Image 2025-07-19 at 17.53.38
Total price: ₹964

১৬ অগাস্ট ১৯৪৬-এর সকাল থেকে গোটা কলকাতা জুড়ে দাঙ্গাবাজদের হাড়ে কাঁপন ধরানো সোল্লাস স্লোগানে ঘরের খিল এঁটেছিল সংখ্যাগুরু বাঙালিরা। তাতেও কিছু লাভ হয়নি। দিকে দিকে জ্বলে উঠেছিল লেলিহান অগ্নিশিখা। আগুন থেকে বাঁচতে পথে নেমে আসা মানুষ তলোয়ারের কোপে দু-ভাগ হয়ে গিয়েছিল। নারীর ইজ্জত রক্ষার শাড়ির আঁচল ভিজেছিল স্বামী-সন্তানের রক্তে আর সযত্নে বেড়ে ওঠা নারীর শরীর চেটেপুটে খেয়েছিল দাঙ্গাবাজরা।
পরের দিন থেকে শুরু হয়েছিল পালটা প্রতিবাদ, প্রতিরোধ। সংখ্যাগুরু বাঙালিদের প্রতিশোধের উন্মত্ততায় কলকাতা সেদিন হয়ে উঠেছিল মৃত্যু উপত্যকা। সৃষ্টি হয়েছিল এক অব্যক্ত ইতিহাস। সামনে এসেছিল এক অনাজ্ঞাত দাঙ্গার দর্শন, দাঙ্গার মনস্তত্ত্ব। এই গ্রন্থ সেইসব তথ্য এবং তত্ত্বের সম্পূর্ণ নিরপেক্ষ ও নির্ভেজাল জলছবি। প্রতিটি অধ্যায় সেদিনের ইতিহাসের টুকরো টুকরো ক্যালেইডোস্কোপ।

Weight 1 kg
ISBN

Language

Pages

Publishing Year

Condition New
5.0 1 rating
  • 5 ★100%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

1 review for Kolkata 46′ Mrityu Upotyoka || Sujit Roy || কলকাতা ৪৬’ মৃত্যু উপত্যকা || সুজিত রায়

  1. – Apratim Roy

    Great

Only logged in customers who have purchased this product may leave a review.

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 267 books →

Recently Viewed