অযত্নে, অবহেলায় কলকাতা থেকে হারিয়ে যেতে বসেছে এমন অনেক কিছু যার একসময় কলকাতায় ছিল উজ্জ্বল উপস্থিতি। কলকাতার কিছু জায়গার নাম শুনে মনে হয়, কেন এই জায়গার নাম এমন হল? যেমন দমদমের চিড়িয়ামোড়ে কি সত্যিই ছিল চিড়িয়াখানা? বিকে পাল অ্যাভিনিউতে বটকৃষ্ণ পালের বাড়ি গিয়ে জানা গেল কীভাবে তৈরি হয়েছিল ম্যালেরিয়ার মহৌষধ এডওয়ার্ড টনিক। আবার, গুমঘর লেনের জীর্ণ বাড়িগুলোতে গিয়ে মনে প্রশ্ন ওঠে, সত্যি কি মানুষকে এখানে গুম করে রাখা হত? অবহেলায় আজও পড়ে আছে সেই যন্ত্র যাতে দম দিলে দমকল ছুটে আসত। ভোজপুরি সিনেমা চলত যে হলগুলোতে, সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে সেইসব সিনেমা হলে সিনেমা দেখার মজার অভিজ্ঞতা শোনা গেল কিছু মানুষের কাছে। ধর্মতলার পেন হাসপাতালে গিয়ে সোনার নিবের ঝরনা কলম দেখে মনে হল, এই কলম আজও পাওয়া যায় না কেন? কলকাতা শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা মেলে বাগবাজারের বসুবাড়ি থেকে এজেসি বোস রোডের ওপর ডিরোজিওর বাড়ি, এজরা স্ট্রিটের পারসিদের মন্দির থেকে হেদুয়ার গোবর গোহ-র আখড়া, যা অযত্নে, অবহেলায় হারিয়ে যেতে বসেছে। কিছু হেরিটেজ আবার কিছু হেরিটেজ নয়, কলকাতার এরকমই নানা জায়গা ছুঁয়ে দেখা অজানা গল্প আর আগে না দেখা সব ছবি আছে এই বইয়ের পাতায় পাতায়, যা গুগল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সার্চ দিলে এত বিস্তারিত পাওয়া যাবে না। এইসব ঐতিহ্য চিরকালের মতো শহর থেকে হারিয়ে যাওয়ার আগে বইয়ের দুই মলাটের ভেতর লেখা ও ছবির মাধ্যমে ধরে রাখা হল।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম


















– Nabin Paul (verified owner)
Rated 5 out of 5 stars