0 0

Frequently bought together

Konark Ashrumandir Katha O Anyanya || Kinnar Ray || কোনার্ক অশ্রুমন্দির কথা ও অন্যান্য || কিন্নর রায় Kolkatay Beshyabodh || Sujit Roy || কলকাতায় বেশ্যাবধ || সুজিত রায় Nathuram Godse Bolchhi || Sujit Roy || নাথুরাম গডসে বলছি || সুজিত রায়
Total price: ₹748

কোনার্কের অর্ক মন্দির আসলে মিথুন মন্দিরের অনেকটাই উর্ধ্বে উঠে আসা অশ্রুমন্দির। প্রায় ১২ বছর ধরে বারো হাজার নির্মাণশিল্পী তাঁদের রক্ত, ঘাম, অশ্রু আর দীর্ঘ বিরহানলে, স্ত্রী, প্রেমিকা, পুত্র-কন্যা অদর্শনে অশ্রুপাতের পাশাপাশি নিজেদের দগ্ধ করতে করতে, দুর্বিষহ দিন ও রাত কাটিয়েছেন কোনার্ক ভূমিতে। প্রায় ৫০ বছর ধরে চলেছে এই যাত্রা, বারে বারে। এই আঁখিজলকথা লেখককে প্রায় কৈশোর থেকে ভাবিয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস-সর্ব ঋতুতে চলছে লেখক কিন্নর রায়ের এই নয়ন-অশ্রু অভিযান। সর্ব কালে, সব ঋতুতে। ৫০০ টাকার মাস ভাড়ায় একটি বাঁশ রাখার পুরনো গোডাউনে আধ ভাঙা লঝঝরে স্ট্যান্ড ফ্যানকে সম্বল করে ২০০৫-২০০৬ থেকে তাঁর কোনার্ক বসবাস। একটা বড় কেঠো চৌকির ওপর কাঁকড়াবিছের চলাফেরা আর বড় মশারি টাঙিয়ে, গুঁজে চারপাশে মোটা মোটা ইংরেজি, বাংলা বই রেখে, বড়সড় তিন ব্যাটারির টর্চ আর ৩৬ বছরের পুরনো দম দেওয়া হাতঘড়ি নিয়ে বসে, শুয়ে থেকেছেন। কাজের প্রয়োজনে এইভাবেই নোট নিয়েছেন, লিখেছেন দিনের পর দিন। সেই সব অভিজ্ঞতা ও অন্যান্য অনেক আরো অজানা কিছু লেখা নিয়ে এই বইয়ের নির্মাণ করেছেন তিনি।

Weight 0.5 kg
Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Kinnar Ray

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now