নিম্নবিত্ত পরিবারের ছেলে অমিত মফস্বল থেকে কলকাতায় কলেজে পড়তে এসেছে। চোখে স্বপ্ন, বড়ো চাকরি করবে। অমিতের অভিন্নহৃদয় বন্ধু প্রিয়ম। থার্ড ইয়ারে ওঠার সময় প্রিয়ম আর অমিত ঠিক করে ইডেন হস্টেলে থাকবে। প্রথমবার বাড়ির বাইরে, কলকাতা শহরে একা একা হস্টেলে থাকা। অমিতের জীবনে প্রেম আসে। তারপর তার জীবনটা বদলে যেতে থাকে। জীবনের যে রাস্তা দিয়ে তার হাঁটার কথা ছিল সেই রাস্তা ভুলে অন্য রাস্তায় হাঁটছে নিজের অজান্তে। প্রেম নামক ঘুণপোকা অমিতকে কুরে কুরে খাচ্ছে। অমিত শেষপর্যন্ত আর কতটুকু অবশিষ্ট থাকবে?

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম















– Devdip Mal (verified owner)
Rated 5 out of 5 stars
– SOURAV DAS (verified owner)
Rated 5 out of 5 stars