Frequently bought together

Lojja Ghreena Bhoy || Srijato || লজ্জা ঘৃণা ভয় || শ্রীজাত E Ganj Balukamoy E Deho Pinjar || Srijato || এ গঞ্জ বালুকাময় এ দেহ পিঞ্জর ||  শ্রীজাত Tahader Sesh Tarpan || Gautam Bhattacharya || তাহাদের শেষ তর্পণ || গৌতম ভট্টাচার্য
Total price: ₹1000

শ্রীজাত বরাবরই বিশ্বাস করে এসেছেন, নিরুত্তাপের আড়ালে নিশ্চিন্ত ও নীরব থাকা নয়, বরং সমকালের আঁচে দগ্ধ ও উচ্চারিত হওয়াই শিল্পের ধর্ম। তাঁর এই নতুন কাব্যগ্রন্থ সে-বিশ্বাসেরই অন্যতম ও অনিবার্য দলিল। এ-কথা আজ সকলেরই জানা যে, কেবল কবিতার রচনাপথে শৈল্পিক ঝুঁকি নেওয়াই নয়, এ-বিশ্বাসে স্থির থাকার কারণে জীবনেও বহুবার ঝুঁকির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সেই সমস্ত কিছুর সঙ্গে লড়াইয়ে বারংবার কবিতাই হয়ে উঠেছে তাঁর একমাত্র অস্ত্র। এই কবিতা-সমন্বয়ও সেই ধারাবাহিকতারই অংশ। লজ্জা, ঘৃণা, ভয়। মানবমন ও মনুষ্য সমাজের এই তিন ভিন্ন অনুভূতির স্রোত এসে মিশেছে তাঁর নতুন কাব্যধারায়। বক্তব্যে, দৃশ্যকল্পে বা শপথে ঝলসে ওঠা এসব লেখার গায়ে লেগে আছে ব্যক্তিমানুষ ও সমষ্টির ক্ষোভ, হতাশা, প্রতিরোধ, শ্লেষ, ক্রোধ ও যন্ত্রণা। বোধ ও শৈলীর সংমিশ্রণকে বহুদূর প্রসারিত ক’রে আনকোরা এই লেখারা তাই হয়ে ওঠে সময়ের আয়না। কয়েকদিনের সময়সীমায় রচিত এই কবিতাগুচ্ছের গভীরতা ও তীব্রতা পাঠককে স্পর্শ করবে নিঃসন্দেহে। ‘তুমিও মানুষ, আমিও মানুষ / তফাত শুধু শিরদাঁড়ায়’— প্রবাদে পরিণত হওয়া এই কাব্যপঙ্‌ক্তির রচয়িতা যে তাঁর শিল্পধর্মে অনাপসি ও অবিচল, এই গ্রন্থই তার সিলমোহর।

Weight 0.4 kg
Binding

ISBN

Language

Publishing Year

Pages

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,552 books →

Recently Viewed