Frequently bought together

Madhumadhabi || Chittaranjan Maity || মধুমাধবী || চিত্তরঞ্জন মাইতি SRESTHA GALPO || CHITTARANJAN MAITY PRABHU AMAR PRIYO AMAR || CHITTARANJAN MAITY
Total price: ₹791

যৌবনে আনত ফুল যদি ছুঁয়ে দেয় তৃষাতুর চোখের তারায়, কিংবা মধুমালতির বাসে তখন দীনহীন ছিন্ন বাসও বসে রাজ সিংহাসনে মনের দর্পণে।

বাতাসের গায়ে বাজে কিসের আবেশ। পদ্মবনে মত্ত মধুকর, ভোরের আলোর মত মসলিন ওড়ে নীলকান্ত মণির আকাশে, তুমি এলে!

তারপর কোন এক দিন মেঘে মেঘে আলিঙ্গনে ঝরে পড়ে নিবিড় আগুন সঙ্গমের মোহনায়। সামনে তার মোতির দানার মত অবিরত বর্ষণের পট।

শব্দহীন দৃষ্টির ভাষায় পায়ের শব্দের ছন্দে কাঁকনের জলতরঙ্গে তুমি কথা বল ।

খুশি কাঁপে সোনার ঝিলিকে, ব্যথা ঝরে দূর্বাদলে, হেমন্ত শিশিরে, সব মিলে হয়ে যায় একাকার। চির অনন্যা যুগে যুগে, তুমি নিরুপমা!

Weight 0.5 kg
Binding

Language

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed