0 0

Frequently bought together

Majhmather Rajpat || Supriyo Mukhopadhyay || মাঝমাঠের রাজপাট || সুপ্রিয় মুখোপাধ্যায় Magic Holeo Satti || Diparun Bhattacharya || ম্যাজিক হলেও সত্যি || দীপারুন ভট্টাচার্য Swadeshe Bidesh || Bidesh Bose || স্বদেশ বিদেশ || বিদেশ বসু
Total price: ₹650

মৃত্যুদূত যখন শিয়রে অপেক্ষমাণ তখনও প্রদীপ ব্যানার্জি প্রিয় ছাত্রদের কথা আওড়াতেন আপনমনে। অস্ফুটে। ‘গুরু’ পিকে-র সেই তালিকায় ওপরের দিকে থাকত একটা নাম—প্রশান্ত ব্যানার্জি। তিন প্রধানেই দাপটে খেলা যে ঝলমলে বাঙালি মিডফিল্ডারকে নিয়ে কোচিং আত্মজীবনীতে পিকে রীতিমতো আলাদা একটা প্যারাগ্রাফ লিখে গিয়েছেন, ‘দুটো পা-ই সমান দক্ষ, কী ড্রিবলিংয়ে, কী পাসিংয়ে, কী শুটিংয়ে। বিদেশি বিপক্ষের মারমুখী ট্যাকলের সামনেও ভয়ডর করত না। প্রশান্তর হাই কোয়ালিটি ফুটবল দেশের লোকের অলক্ষ্যেই থেকে গিয়েছে। দুর্ভাগ্যটা তাঁদের। বিদেশের মাঠে আন্তর্জাতিক ম্যাচেই প্রশান্ত যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে।’ এহেন প্রশান্ত গোটা ফুটবল জীবন চিন্তাশীল আবেগ এবং আধুনিক স্বপ্নে থেকে গিয়েছেন পরবর্তী প্রজন্মের বড় ফুটবলার হওয়ার স্বদিচ্ছা থাকা খেলোয়াড়দের কাছের মানুষ হয়ে। যিনি তিয়াত্তরে ময়দানে চতুর্থ ডিভিশন ক্লাব হোয়াইট বর্ডারে খেলা শুরু করে উল্কার গতিতে পরের চার বছরেই ইন্ডিয়ার জার্সি পরেছেন সাতাত্তরে। ভারতের হয়ে খেলেছেন বিরাশির এশিয়ান গেমস, চুরাশির এশিয়ান কাপ, মারডেকা, কিংস কাপ, প্রেসিডেন্টস কাপ, টানা প্রথম পাঁচটা নেহরু কাপ। সব মিলিয়ে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহমেডানের মতো প্রশান্তও বিশাল প্রতিষ্ঠান।

Weight 0.5 kg
Language

Publishing Year

5.0 1 rating
  • 5 ★100%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

1 review for Majhmather Rajpat || Supriyo Mukhopadhyay || মাঝমাঠের রাজপাট || সুপ্রিয় মুখোপাধ্যায়

  1. – Debiprosad Ghosh (verified owner)

    Good printing. Timely delivered.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Supriyo Mukhapadhaya

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now